ভোট কারচুপির অভিযোগে হাইকোর্টে আরও সাত মামলা

আপডেট : ১২ মার্চ ২০২৬, ১০:২৯ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে হাইকোর্টে বৃহস্পতিবার আরও সাতটি নির্বাচনী মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীরা এসব মামলা করেন। মামলাগুলোর শুনানি বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বাধীন নির্বাচনী বেঞ্চে অনুষ্ঠিত হবে।

নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগে আজ মামলা করেছেন:

  • মিয়া গোলাম পরওয়ার (জামায়াত প্রার্থী, খুলনা-৫)
  • ডা. সুলতান আহমেদ (জামায়াত প্রার্থী, বরগুনা-২)
  • শামীম সাঈদী (জামায়াত প্রার্থী, পিরোজপুর-২)
  • এম এ কাইয়ুম (বিএনপি প্রার্থী, ঢাকা-১১)
  • শরিফুজ্জামান শরীফ (বিএনপি প্রার্থী, চুয়াডাঙ্গা-১)
  • নাদিরা আক্তার (বিএনপি প্রার্থী, মাদারীপুর-১)
  • শাহরিন ইসলাম (বিএনপি প্রার্থী, নীলফামারী-২)

এর আগে বিভিন্ন আসনে একই অভিযোগে করা একাধিক আবেদনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর ব্যালট পেপার ও ফলাফলের নথিপত্র হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্টের এই নির্বাচনী বেঞ্চ।

উল্লেখ্য, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী সংসদ নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে আসা এসব আবেদন শুনানির জন্য হাইকোর্ট বিভাগে এই বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছে।

নতুন করে দায়ের করা এই সাতটি মামলার শুনানির দিন ও পরবর্তী কার্যক্রম খুব দ্রুতই শুরু হবে বলে আদালত সূত্রে জানা গেছে।

একাত্তর/আরএ
সংবিধান সংস্কার ছাড়া জুলাই আন্দোলনে অংশ নেয়া ব্যক্তিদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিতে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
তিনি ১৯৮৯ সালের ৩ এপ্রিল জেলা আদালত এবং ১৯৯২ সালের ১১ এপ্রিল সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন।
আগামীকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) হতে যাওয়া রাষ্ট্রপতি নির্বাচন নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে, এক্ষেত্রে আইনি কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন অ‍্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। 
সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর