ত্রয়োদশ সংসদে ডেপুটি স্পিকার হলেন কায়সার কামাল

আপডেট : ১২ মার্চ ২০২৬, ১২:১১ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে সর্বসম্মতিক্রমে ও বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বিএনপি নেতা ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।

বৃহস্পতিবার (১২ মার্চ) সংসদের প্রথম অধিবেশনে স্পিকার নির্বাচনের পর তাকে এই পদে নির্বাচিত করা হয়।

অধিবেশনের শুরুতে সভাপতির দায়িত্ব পালনকারী জ্যেষ্ঠ সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন জানান, ডেপুটি স্পিকার পদে নির্বাচনের জন্য কেবল একটি মনোনয়নপত্র জমা পড়েছে। এরপর তিনি প্রস্তাব উত্থাপনের জন্য সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে আহ্বান জানান।

ব্যারিস্টার কায়সার কামালের নাম প্রস্তাব করা হলে সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজান তা সমর্থন করেন। পরবর্তীতে কণ্ঠভোটে সব সদস্যের ‘হ্যাঁ’ ধ্বনির মাধ্যমে তিনি ডেপুটি স্পিকার নির্বাচিত হন।

ডেপুটি স্পিকার নির্বাচনের পর ড. খন্দকার মোশাররফ হোসেন সংসদ অধিবেশন ৩০ মিনিটের জন্য বিরতি ঘোষণা করেন। এই বিরতির সময় নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকার রাষ্ট্রপতির কাছে শপথ নেন।

বেলা ১১টা ১৫ মিনিটে ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে স্পিকারের চেয়ার শূন্য রেখেই ত্রয়োদশ সংসদের ঐতিহাসিক প্রথম অধিবেশন শুরু হয়। এর মাধ্যমে দেশের আইনসভার শীর্ষ দুই পদ চূড়ান্ত হলো।

একাত্তর/আরএ
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘আমি ফিরে এসেছি মানুষের কাছে, মানুষের জন্য এবং বাংলাদেশের জন্য কাজ করতে। জীবনের শেষ দিনগুলো যেন মানুষের জন্য কাজ করতে...
খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেছেন, বর্তমানে দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই। সরকারি খাদ্য গুদামগুলোতে নির্ধারিত নিরাপত্তা মজুদের তুলনায় বেশি পরিমাণে খাদ্যশস্য মজুদ রয়েছে।
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব অ্যান্ডা ফিলিপের নেতৃত্বাধীন এক প্রতিনিধিদল।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর