রাষ্ট্রপতির অভিশংসন ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে সংসদ ভবনের সামনে এনসিপি’র অবস্থান

আপডেট : ১২ মার্চ ২০২৬, ০২:০৯ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলাকালীন সংসদ ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এই অধিবেশনেই রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের কাছে বর্তমান রাষ্ট্রপতির অভিশংসনের (ইমপিচমেন্ট) দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে সংবিধান সংস্কার পরিষদ বাস্তবায়নসহ তিন দফা দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান নেন এনসিপি’র নেতাকর্মীরা।

এ সময় এক সংক্ষিপ্ত বক্তব্যে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া রাষ্ট্রপতির অভিশংসন এবং জুলাই গণহত্যার দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান। একই সাথে তিনি অবিলম্বে সরকারি দলকে ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর শপথ নেওয়ার আহ্বান জানান।

সজীব ভূঁইয়া তাঁর বক্তব্যে বলেন, আজ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ শোনা আর না শোনার মাধ্যমে জাতি দুই ভাগে বিভক্ত হবে। এর মাধ্যমেই বোঝা যাবে কারা ফ্যাসিবাদের পক্ষে আর কারা বিপক্ষে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জুলাই সনদ অনুযায়ী গণভোট বাস্তবায়নসহ এই সনদের প্রতিটি বিধান বর্তমান সংসদকে অবশ্যই মেনে চলতে হবে।

এনসিপি নেতারা জানান, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে তাঁরা মাঠপর্যায়ে রাজপথে সক্রিয় থাকবেন এবং সংসদের কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।

একাত্তর/আরএ
জাতীয় রাজনীতিতে নিজেদের অবস্থান আরও সুসংহত ও গতিশীল করার লক্ষ্য কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করতে যাচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির নেতা ও যোদ্ধাদের নিয়ে গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের...
নিজের সুবিধামতো আইন প্রণয়ন ও তা রাজনৈতিক প্রতিপক্ষের ওপর প্রয়োগ করে বিশ্ব ইতিহাসে কোনো স্বৈরশাসকই টিকতে পারেনি বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
জুলাই গণ–অভ্যুত্থানের চেতনা ও অর্জিত সাফল্যকে সমুন্নত রাখার লক্ষ্যে ‘জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্স’ নামে একটি নতুন সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটেছে। নতুন গঠিত এই সংগঠনটি জাতীয় নাগরিক পার্টির...
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়া দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দেশব্যাপী তোলপাড় ও সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক...
সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ায় কূটনৈতিক তথ্য আদান-প্রদানে মারাত্মক ঘাটতি থাকার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর