সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

আপডেট : ১৫ মার্চ ২০২৬, ০৩:২০ পিএম

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এখন ১-১ সমতায়। দুই দলই একটি করে ম্যাচে দাপুটে জয় পেয়েছে। রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী অঘোষিত ‘ফাইনালে’ মুখোমুখি হয়েছে দুই দল। ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। ফলে প্রথমে ব্যাটিংয়ে নামছে স্বাগতিক বাংলাদেশ।

সিরিজ জয়ের লক্ষ্যে বাংলাদেশ দল তাদের একাদশে কোনো পরিবর্তন আনেনি। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দলটি গত ম্যাচের অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে।

অন্যদিকে, বড়ো পরিবর্তন এসেছে পাকিস্তানের একাদশে। ইনজুরি ও পারফরম্যান্স বিবেচনায় তিনজন খেলোয়াড় বাদ পড়েছেন। গত ম্যাচে ফিল্ডিংয়ের সময় কাঁধের ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন অলরাউন্ডার হুসাইন তালাত। এছাড়া বাদ পড়েছেন টপঅর্ডার ব্যাটার শামিল হোসেন ও পেসার মোহাম্মদ ওয়াসিম। তাদের পরিবর্তে আজ অভিষেক হতে যাচ্ছে গাজি ঘোরি ও সাদ মাসুদের। এছাড়া স্পিন আক্রমণে যুক্ত হয়েছেন আবরার আহমেদ।

বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।

পাকিস্তান একাদশ: শাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, গাজি ঘোরি, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আলি আগা, আব্দুস সামাদ, ফাহিম আশরাফ, সাদ মাসুদ, শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আবরার আহমেদ ও হারিস রউফ।

একাত্তর/এসি
২৪৮ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে মাঝপথে লড়াইয়ে ফেরার ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত জিম্বাবুয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে আর এগোতে পারেনি টাইগাররা।
হারারের প্রাণবন্ত উইকেটে পেসার নাহিদ রানার বিধ্বংসী বোলিংয়ে সিরিজের প্রথম ইনিংসে বাংলাদেশ দলের দাপট দেখলো ক্রিকেটপ্রেমীরা। নাহিদ রানার ক্যারিয়ারসেরা ছয় উইকেটের ওপর ভর করে স্বাগতিক জিম্বাবুয়েকে...
সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে টপ অর্ডারের ব্যর্থতার পরও মিডল অর্ডারের দায়িত্বশীল ব্যাটিংয়ে সফরকারী অস্ট্রেলিয়ার সামনে ২৭৪ রানের একটি চ্যালেঞ্জিং ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ স্কোর দাঁড় করিয়েছে...
ইতিহাস গড়ে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশ। মিরপুরে বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ওয়ানডেতে ৫ উইকেটে জয় তুলে নিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে মেহেদী হাসান মিরাজের...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর