বাড়তি ভাড়া নিলে তাৎক্ষণিক ব্যবস্থা: সড়ক পরিবহন মন্ত্রী

আপডেট : ১৬ মার্চ ২০২৬, ১১:৩৫ এএম

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। পরিদর্শন শেষে তিনি জানিয়েছেন, ঈদে যাত্রীদের কাছ থেকে কোনোভাবেই বাড়তি ভাড়া নেওয়া হবে না এবং ফিটনেসবিহীন কোনো লক্কড়-ঝক্কড় গাড়ি হাইওয়েতে চলতে দেওয়া হবে না।

সোমবার (১৬ মার্চ) মহাখালী বাস টার্মিনালে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, নির্ধারিত ভাড়ার চেয়ে কোনো কোনো জায়গায় কম ভাড়া নেওয়া হচ্ছে, তবে বেশি নেওয়ার নজির নেই। কোনো যাত্রী যদি বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেন, তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, টার্মিনাল থেকে অত্যন্ত শৃঙ্খলার সঙ্গেই বাসগুলো ছেড়ে যাচ্ছে।

আগামী দুই থেকে আড়াই দিনে ঢাকা ছাড়বে প্রায় দেড় কোটি মানুষ। এই বিশাল জনস্রোতের চাপ সামলানোকে চ্যালেঞ্জিং উল্লেখ করে মন্ত্রী বলেন, বাড়তি চাপ মোকাবিলা করা চ্যালেঞ্জিং হলেও আমাদের পর্যাপ্ত বাস পার্কিংয়ে রাখা আছে। আমরা আমাদের সক্ষমতার শতভাগ ব্যবহার করে এই চাপ মোকাবিলা করতে চাই।

জ্বালানি সংকট নিয়ে ছড়ানো গুজবের বিষয়ে মন্ত্রী স্পষ্ট জানান, গণপরিবহনে পর্যাপ্ত পরিমাণ তেল সরবরাহ নিশ্চিত করা হয়েছে এবং তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই।

রাস্তায় ফিটনেসবিহীন গাড়ির বিষয়ে সরকারকে সজাগ উল্লেখ করে তিনি বলেন, তড়িঘড়ি করে প্রস্তুত করা কোনো লক্কড়-ঝক্কড় গাড়ি হাইওয়েতে উঠবে না। ফিটনেসবিহীন গাড়ির বিষয়ে অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনকালে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পরিবহন মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

একাত্তর/আরএ
পবিত্র ঈদুল ফিতরে দেশের ঈদযাত্রায় বেশ কিছু অব্যবস্থাপনা ছিল বলে স্বীকার করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তবে আগামী ঈদে এই চ্যালেঞ্জ মোকাবিলায় যান ব্যবস্থাপনা আরও ঢেলে সাজানোর...
ঈদুল ফিতরের সাতদিন ছুটি শেষে আগামীকাল থেকে আবার খুলছে সরকারি অফিস, ব্যাংক-বিমা প্রতিষ্ঠান।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর