নীলসাগর ও একতার শিডিউল বিপর্যয়, তিন কোচের টাকা ফেরতের ঘোষণা

আপডেট : ১৯ মার্চ ২০২৬, ১১:০০ এএম

দুর্ঘটনার কবলে পড়ে শিডিউল বিপর্যয়ে পড়েছে উত্তরবঙ্গগামী ট্রেন। এর মধ্যে নীলসাগর এক্সপ্রেসের অতিরিক্ত তিনটি বগি বাতিল করা হয়েছে। ক্ষতিগ্রস্ত এই তিন কোচের যাত্রীদের টিকেটের টাকা ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনের তথ্য কেন্দ্র থেকে এই ঘোষণা দেওয়া হয়। এসব তথ্য জানান ঢাকা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক এ বি এম কামরুজ্জামান। 

রেলওয়ে সূত্র জানায়, নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি সকাল ছয়টা ৪৫ মিনিটে কমলাপুর ছেড়ে যাওয়ার কথা ছিলো। তবে শিডিউল বিপর্যয়ের কারণে ট্রেনটি ছেড়ে যাওয়ার নতুন সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা ১৫ মিনিট।

অন্যদিকে, দুর্ঘটনার প্রভাবে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনটিও বড়ো ধরনের শিডিউল বিপর্যয়ে পড়েছে। সকালে ট্রেনটির যাত্রা শুরুর কথা থাকলেও নতুন সময় অনুযায়ী এটি বিকেল চারটা ৫০ মিনিটে ঢাকা ছাড়বে বলে জানানো হয়েছে।

নীলসাগর এক্সপ্রেসের বাতিল হওয়া তিনটি কোচের যাত্রীদের টিকেটের অর্থ ফেরতের প্রক্রিয়া শুরু হয়েছে। স্টেশনের তথ্য কেন্দ্র থেকে এ বিষয়ে যাত্রীদের দিকনির্দেশনা দেওয়া হচ্ছে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনা কবলিত রুটের এই দুটি ট্রেন ছাড়া বাকি সব ট্রেন নির্ধারিত সময় অনুযায়ী চলাচল করছে।

শিডিউল বিপর্যয়ের কারণে সকাল থেকেই কমলাপুর স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। দীর্ঘ সময় প্ল্যাটফর্মে অপেক্ষা করতে হচ্ছে উত্তরবঙ্গগামী যাত্রীদের। নির্ধারিত সময়ের চেয়ে অনেক ট্রেন আধা ঘণ্টারও বেশি দেরি করে প্ল্যাটফর্ম ছাড়ছে। এদিকে আসন সংকটের কারণে আজও অনেক যাত্রীকে ট্রেনের ছাদে চড়ে জীবনের ঝুঁকি নিয়ে ঢাকা ছাড়তে দেখা গেছে।

একাত্তর/এসি
পরিবারের সঙ্গে ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়তে শুরু করেছেন নগরবাসী। যানজট আর বাড়তি ভাড়ার ভোগান্তি এড়াতে সরকারি ছুটি শুরু হওয়ার আগেই ঢাকা ছাড়ছেন অনেকে। শনিবার (২৩ মে) ঈদযাত্রার প্রথম...
ঈদযাত্রা ঘিরে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে বাড়ছে ঘরমুখো মানুষের ভিড়। যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক ভ্রমণ নিশ্চিত করতে নানা পদক্ষেপ নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
পবিত্র ঈদুল ফিতরের ছুটি কাটিয়ে আবারও কর্মব্যস্ত ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী। শুক্রবার (২৭ মার্চ) সকাল থেকেই রাজধানীর কমলাপুর রেলস্টেশনে বিভিন্ন রুটের ট্রেন একে একে প্রবেশ করতে দেখা গেছে।
ঈদের ছুটি শুরুর দ্বিতীয় দিনে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। বুধবার (১৮ মার্চ) সকাল থেকেই স্টেশনে সাধারণ মানুষের বিপুল উপস্থিতি দেখা গেছে। তবে যাত্রীদের চাপ...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর