পাল্টে গেছে ঢাকা-আরিচা মহাসড়কের চিত্র, যাত্রী চাপ কমে স্বস্তি

আপডেট : ১৯ মার্চ ২০২৬, ১১:২৪ এএম

সাভার ও আশুলিয়া এলাকার শিল্প কারখানাগুলো ছুটি হওয়ায় বুধবার মহাসড়কে যাত্রীদের যে উপচে পড়া ভিড় ছিলো, বৃহস্পতিবার তার উল্টো চিত্র দেখা যাচ্ছে। ঈদ যাত্রার তৃতীয় দিনে ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে অনেকটাই স্বস্তিতে বাড়ি ফিরছেন সাধারণ মানুষ।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে মহাসড়ক ঘুরে দেখা যায়, বুধবার যারা বাড়ি ফিরতে পারেননি, মূলত তারাই আজ ঘরমুখী হয়েছেন। ফলে যানবাহনের পাশাপাশি যাত্রীদের চাপও তুলনামূলক কম। বাস টার্মিনালগুলোতে যাত্রীদের দীর্ঘ অপেক্ষা বা হুড়োহুড়ি নেই বললেই চলে। তবে মহাসড়কের ওপর বাস থামিয়ে যাত্রী তোলার কারণে টার্মিনাল এলাকাগুলোতে মাঝেমধ্যে যানবাহনের জটলা সৃষ্টি হতে দেখা গেছে।

স্বস্তি থাকলেও কিছু কিছু ক্ষেত্রে যাত্রীদের ভোগান্তির অভিযোগ রয়েছে। ঈদ সামনে রেখে বাসে কিছুটা বাড়তি ভাড়া নেওয়ার ঘটনা ঘটছে। এদিকে, কিছুটা কম ভাড়ায় গন্তব্যে পৌঁছাতে অনেককে জীবনের ঝুঁকি নিয়ে পণ্যবাহী ট্রাকে চড়ে যাত্রা করতে দেখা গেছে।

মহাসড়কের সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে এবং যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। রাস্তায় যানজট নিরসনে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদেরও সক্রিয়ভাবে দায়িত্ব পালন করতে দেখা গেছে।

একাত্তর/এসি
সাভারে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম ও ১১টি তাজা পাইপ বোমা উদ্ধারের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)-এর ছয় সদস্যের নাম উল্লেখ করে পুলিশ দুটি আলাদা মামলা...
সাভারের একটি ফাঁকা মাঠে উদ্ধার হওয়া শক্তিশালী প্রেসার কুকার বোমাটি অবশেষে নিরাপদে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করেছে বোম্ব ডিসপোজাল ইউনিট। সে সময় বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে।
সাভারে একটি ফাঁকা মাঠে বোমাসদৃশ ‘প্রেসার কুকার’ দেখতে পাওয়ার পর এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ। খবর পেয়ে সাভারের ভবানীপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সুরক্ষার স্বার্থে আশপাশের সাধারণ মানুষকে...
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ‘জুলাই পদযাত্রা’র সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক যুবলীগের সাবেক এক সাধারণ সম্পাদকসহ দুই নেতাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর