কোথাও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সেতুমন্ত্রী

আপডেট : ১৯ মার্চ ২০২৬, ০৪:০২ পিএম

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী যাত্রীদের কাছ থেকে কোথাও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানান, পরিবহনগুলোতে সরকার নির্ধারিত ভাড়াই আদায় করা হচ্ছে। তবে কাউন্টার থেকে বাস ছেড়ে যাওয়ার পর রাস্তা থেকে যাত্রী তোলার সময় বাড়তি ভাড়া নেওয়ার কিছু অভিযোগ পাওয়া যাচ্ছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, যত্রতত্র গড়ে ওঠা বাস কাউন্টারগুলোর কারণে সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। জনভোগান্তি কমাতে আগামীতে এসব যত্রতত্র কাউন্টার স্থাপন প্রক্রিয়া পুরোপুরি বাতিল করা হবে। সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং বাড়তি ভাড়া আদায় রোধে ইতিমধ্যে মোবাইল কোর্টের সংখ্যা বাড়ানো হয়েছে।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে উল্লেখ করে শেখ রবিউল আলম জানান, ঈদ উপলক্ষে সড়ক, সেতু ও নৌ মন্ত্রণালয়ের সবার ছুটি বাতিল করা হয়েছে। মাঠ পর্যায়ে সেবা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, যাত্রা নির্বিঘ্ন করতে ও বাড়তি ভাড়া নিয়ে মন্ত্রণালয় কাজ করছে। তবে এর মাঝেও বিচ্যুতি হচ্ছে না, তা অস্বীকার করার সুযোগ নেই। যেখানে কিছু ব্যত্যয়, বিচ্যুতি রয়েছে সেখানেই অভিযান চালানো হচ্ছে।

এদিকে যাত্রী কল্যাণ সমিতির অভিযোগ, ঈদে ১৪৮ কোটি টাকা বাড়তি ভাড়া আদায়ের নৈরাজ্য চলছে। সরকারের মনিটরিং প্রশ্নবিদ্ধ। এই অভিযোগকে ভিত্তিহীন দাবি করে মন্ত্রী সমিতির সাধারণ সম্পাদকে ওপেন ডিবেটের চ্যালেঞ্জ দিয়েছেন। একই সঙ্গে বানোয়াট অভিযোগ না করে একসঙ্গে কাজ করারও আহবান জানিয়েছেন মন্ত্রী। 

পরিদর্শনকালে মন্ত্রী বাস টার্মিনালের বিভিন্ন কাউন্টার ঘুরে দেখেন এবং সাধারণ যাত্রীদের সঙ্গে কথা বলে ঈদযাত্রার সার্বিক খোঁজখবর নেন। এ সময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পরিবহন মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

 

একাত্তর/এসি
রাজধানী ঢাকা শহরে সম্পূর্ণ অনিয়ন্ত্রিতভাবে চলা ব্যাটারিচালিত অটোরিকশাগুলোকে এবার একটি সুনির্দিষ্ট নীতিমালার আওতায় এনে চলাচলের অনুমতি দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক, রেলপথ ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
রাজধানী ঢাকার তীব্র যানজট নিরসন এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে গাবতলী, মহাখালী, সায়েদাবাদ ও ফুলবাড়িয়া আন্তঃজেলা বাস টার্মিনালগুলো পর্যায়ক্রমে ঢাকার বাইরে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই...
বড় ধরনের কোনো ঝামেলা ও ভোগান্তি ছাড়াই ঈদের ছুটি শেষে রেলপথে রাজধানীতে ফিরছে নগরবাসী। যাত্রীরা বলছেন, যাত্রা পথে কিছুটা ভিড় থাকলেও ঈদ যাত্রা ছিলো স্বস্তির।
নানা ঝামেলা ও ভোগান্তি মাথায় নিয়েই পবিত্র ঈদুল আজহার মাত্র একদিন আগে রাজধানী ছাড়ছেন লাখো ঘরমুখো মানুষ। বুধবার (২৭ মে) ঢাকার সড়ক ও নৌপথে যাত্রীচাপ কিছুটা কম থাকলেও রেলপথে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়।...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর