ঈদের পরদিনও রাজধানী ছাড়ছে মানুষ, রেল ও বাস স্টেশনে ভিড়

আপডেট : ২২ মার্চ ২০২৬, ১২:১৯ পিএম

পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে শনিবার। তবে ঈদের আনন্দ প্রিয়জনদের সঙ্গে ভাগ করে নিতে ঈদের পরদিন রোববারও (২২ মার্চ) রাজধানী ছাড়ছেন অনেক মানুষ। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল ও কমলাপুর রেলস্টেশনে ঘরমুখো যাত্রীদের ভিড় দেখা গেছে।

কমলাপুর রেলস্টেশন সূত্রে জানা গেছে, আজ সারাদিনে ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে মোট ৩২টি আন্তঃনগর ট্রেন ছেড়ে যাবে। স্টেশনে অপেক্ষমাণ যাত্রীরা জানান, ঈদের আগে অতিরিক্ত ভিড় ও ঝক্কি এড়াতে তারা পরিবার নিয়ে আজ রওনা দিয়েছেন।

যাত্রীদের মতে, ঈদের আগের তুলনায় এখন ভিড় কিছুটা কম থাকায় ভোগান্তি ছাড়াই যাত্রা করা যাচ্ছে। ছুটির বাকি দিনগুলো গ্রামের বাড়িতে প্রিয়জনদের সঙ্গে কাটাতে চান তারা। তবে শুধু ঢাকা ছাড়া নয়, ঈদের দিন স্বজনদের সঙ্গে কাটিয়ে আজ অনেক মানুষকে কর্মস্থল ঢাকায় ফিরতেও দেখা গেছে।

রাজধানীর গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনালে গিয়ে দেখা যায় যাত্রীদের সরব উপস্থিতি। তবে বাসের যাত্রীদের মধ্যে ভাড়ার বিষয়ে কিছুটা অসন্তোষ দেখা গেছে। অনেক যাত্রী অভিযোগ করেছেন, নির্ধারিত ভাড়ার চেয়ে কিছুটা বেশি টাকা গুনতে হচ্ছে তাদের।

অন্যদিকে, পরিবহন কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, সরকার নির্ধারিত ভাড়াই নেওয়া হচ্ছে এবং যাত্রীদের নিরাপত্তা ও আরামদায়ক যাত্রা নিশ্চিত করতে তারা সচেষ্ট আছেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, ঈদের ছুটি আরও কয়েকদিন থাকায় আগামী দু-তিন দিন ঢাকা ছাড়া এবং ঢাকায় ফেরার এই ধারা অব্যাহত থাকবে।

একাত্তর/এসি
বড় ধরনের কোনো ঝামেলা ও ভোগান্তি ছাড়াই ঈদের ছুটি শেষে রেলপথে রাজধানীতে ফিরছে নগরবাসী। যাত্রীরা বলছেন, যাত্রা পথে কিছুটা ভিড় থাকলেও ঈদ যাত্রা ছিলো স্বস্তির।
নানা ঝামেলা ও ভোগান্তি মাথায় নিয়েই পবিত্র ঈদুল আজহার মাত্র একদিন আগে রাজধানী ছাড়ছেন লাখো ঘরমুখো মানুষ। বুধবার (২৭ মে) ঢাকার সড়ক ও নৌপথে যাত্রীচাপ কিছুটা কম থাকলেও রেলপথে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়।...
ঈদে ঘরমুখো মানুষের ভিড়ে মুখর রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন ও সদরঘাট লঞ্চ টার্মিনাল। মঙ্গলবার (২৬ মে) সকাল থেকেই স্টেশন ও ঘাটে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। তবে কিছু ট্রেনে শিডিউল বিপর্যয় না থাকলেও...
ঝুম বৃষ্টির মাঝেও থেমে নেই ঘরমুখো মানুষের ঈদযাত্রা। তবে গত কয়েক বছরের মতো এবার নৌপথে নেই সেই উপচে পড়া ভিড়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর