কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ: শিশু সাইয়েদার মৃত্যুতে শোকে স্তব্ধ পুরো গ্রাম

আপডেট : ২২ মার্চ ২০২৬, ০৯:০৪ পিএম

কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ভয়াবহ দুর্ঘটনায় নিহত সাত বছরের শিশু সাইয়েদার বাড়ি এখন শোকের জনপদে পরিণত হয়েছে। লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চর মনসা গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

শনিবার গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকায় ট্রেন ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হন। তাদেরই একজন ছিলেন হাফেজ সিরাজুল ইসলামের মেয়ে সাইয়েদা। 

রোববার রাতে সাইয়েদার মরদেহ গ্রামে পৌঁছানোর কথা রয়েছে। দাফন করা হবে পারিবারিক কবরস্থানে। 

এদিকে দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সাইয়েদার মা রাজিয়া বেগম, বাবা হাফেজ সিরাজুল ইসলাম ও বড় বোন আফনান (২২)। তারা বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। 

সাইয়েদার স্বজনদের অভিযোগ, বাবা-মা এখনো একবারের জন্যও মেয়ের মুখ দেখতে পারেননি।

তারা জানান, ফরিদপুর থেকে লক্ষ্মীপুরে বাড়ি ফিরছিলেন তারা। রাত প্রায় ৩টার দিকে মামুন পরিবহনের বাসটি রেলক্রসিং অতিক্রম করার সময় ট্রেন এসে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় সাইয়েদাসহ কয়েকজন।

স্থানীয়দের অভিযোগ, রেলগেট বন্ধ না থাকায় বাসটি লাইনে উঠে পড়ে এবং তখনই দুর্ঘটনাটি ঘটে। তবে ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে বাসচালকের ভুলকেও দায়ী করছে। 

এদিকে দুর্ঘটনার পর সংশ্লিষ্ট গেটম্যান পালিয়ে গেছেন। এছাড়াও দুই গেটম্যান—মেহেদি হাসান ও হেলাল উদ্দিনকে সাময়িক বরখাস্ত করেছে রেল কর্তৃপক্ষ। 

রেলের চট্টগ্রাম বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান জানান, ইতিমধ্যে বিভাগীয় ও জোনাল তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

নিহতের ফুফা আব্দুর রব বলেন, ঈদের পর আমাদের গ্রামে কয়েকদিন ধরে মেয়েরা আনন্দ-উল্লাস করে। সাইয়েদাও সেই আনন্দে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু একটি দুর্ঘটনা সব আনন্দ কেড়ে নিলো।

চাচি সাহিনুর সুলতানা কান্নাজড়িত কণ্ঠে বলেন, এক বছর আগেই অসুস্থ হয়ে বড় ছেলেটা মারা গেছে। এখন আবার মেয়েটাকেও হারাল। পরিবারটা একেবারে শেষ হয়ে গেল। একটি দুর্ঘটনা শুধু একটি প্রাণই কেড়ে নেয়নি—ভেঙে দিয়েছে একটি পরিবার, নিভিয়ে দিয়েছে একটি গ্রামের ঈদের আনন্দ। এখন গ্রামজুড়ে শুধু একটাই প্রশ্ন এই শোকের দায় নেবে কে?

আরবিএস
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
দেশের আলাদা দুটি জেলায় সড়ক দুর্ঘটনায় মা ও শিশু সন্তানসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ও বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং শেরপুরের নকলায় এই সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর