তেলের পর্যাপ্ত মজুত রয়েছে: জ্বালানিমন্ত্রী

আপডেট : ২৪ মার্চ ২০২৬, ০৩:১৫ পিএম

তেলের পর্যাপ্ত মজুত রয়েছে জানিয়ে পেট্রোল পাম্পগুলোতে অযথা দীর্ঘ লাইন না দেওয়ার অনুরোধ জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, ডিপোগুলোতে পর্যাপ্ত তেল আছে পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন দেওয়ার প্রয়োজন নেই।

মঙ্গলবার (২৪ মার্চ) সচিবালয়ে জ্বালানি মন্ত্রণালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

জ্বালানি মন্ত্রী বলেন, সরকার তেলের দাম বাড়ায়নি এবং সরবরাহও কমায়নি। তাই পেট্রোল পাম্পের সামনে দীর্ঘ লাইন ধরে জ্বালানি তেল সংগ্রহের কোনো যৌক্তিকতা নেই।

তিনি বলেন, আমিও জনগণের কাছে এবং যারা নাকি গাড়ি চালায় তাদের কাছে আমার একটা আহবান থাকবে যে আপনারা প্রয়োজনের বেশি তেল নিবেন না, সেক্ষেত্রে স্টক করলে ভিড় বাড়বে লাইন বাড়বে।

আমরা পর্যাপ্ত পরিমাণে তেল সরবরাহ করছি উল্লেখ করে মন্ত্রী বলেন, আমরা যতক্ষণ পারবো আমরা চেষ্টা করে যাবো।

তিনি আরও বলেন, গত বছর থেকে কিন্তু এই বছর আমরা ২৫শতাংশ বেশি তেল সরবরাহ করছি।

ঈদের দিন আর ঈদের পরের দিন সরকারি ছুটি ছিল। সে সময় আমাদের যে ডিপো গুলো আছে ডিপুগুলো বন্ধ ছিল উল্লেখ করে তিনি বলেন, সেজন্য ডিপোগুলো থেকে তেল সরবরাহ করা হয় নাই। এজন্য হয়তোবা পেট্রোল পাম্প গুলোতে তেলের স্বল্পতা থাকতে পারে।

তবে আজকে সকাল থেকে আবার ডিপোগুলো চালু হয়ে গেছে। পেট্রোল পাম্প তেল পাবে। তেলের জন্য পেট্রোল পাম্পগুলোতে লাইন দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি না, যোগ করেন তিনি। 

তিনি বলেন, আমি সরকারের পক্ষ থেকে জনগণের কাছে আহবান জানাবো যে, আপনারা প্যানিক হবেন না এবং আপনার প্রয়োজনের বেশি তেল ক্রয় করে অযথা অস্থিরতা তৈরি করবেন না। প্রয়োজনের বেশি তেল নিলে স্টক করলে ভিড় বাড়বে লাইন বাড়বে।

মন্ত্রী আরও বলেন, তেল আছে আমরা তেল দিয়ে যাচ্ছি। আপনাদের প্রয়োজনের বেশি তেল নিবেন না। আমরা আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই সমস্যার সমাধান করার চেষ্টা করছি। আশা করি এ সমস্যার সমাধান করতে পারব। তেল নিয়ে কোনো সংকট হবে না।

আরবিএস
বিদ্যুৎ-জ্বালানি খাতের প্রভাবশালী ব্যবসায়িক গ্রুপ সামিটের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খানসহ ৭ পরিচালকের নামে ফৌজদারি মামলা করতে যাচ্ছে এনবিআর। গ্রুপটির বিপুল পরিমাণ কর ফাঁকির টাকা আদায়ে এমন কড়া পদক্ষেপ
আগস্ট মাসেও সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার নির্দেশনা দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। ফলে আগামী মাসে জ্বালানি তেলের দাম বাড়ছে না।
আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাবে দেশে জ্বালানিখাতে সরকারকে প্রতি মাসে বড় অঙ্কের ভর্তুকি দিতে হচ্ছে। বর্তমানে এই খাতে মাসিক ভর্তুকির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় আড়াই হাজার থেকে তিন হাজার কোটি টাকা।
ইরানে মার্কিন-ইসরাইলি আগ্রাসন শুরুর প্রেক্ষাপটে বৈশ্বিক অস্থিরতার মধ্যেও চট্টগ্রাম বন্দরে জ্বালানি খালাস কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর