পাল্টা আঘাতই হবে এখন আলোচনার ভাষা: ইরান

আপডেট : ২৪ মার্চ ২০২৬, ০৫:৪১ পিএম

ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) তাদের চলমান প্রতিশোধমূলক অভিযান ‘অপারেশন ট্রু প্রমিজ ৪’-এর ৭৮তম ধাপের ঘোষণা দিয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে তারা জানায়, এবার ইসরাইলের দিমোনা, তেল আবিব ও ইলাতের মতো অত্যন্ত সংবেদনশীল লক্ষ্যবস্তুর পাশাপাশি ওই অঞ্চলে অবস্থিত বেশ কয়েকটি মার্কিন সামরিক ঘাঁটিতেও হামলা চালানো হয়েছে। খবর প্রেস টিভি।

আইআরজিসি এই সর্বশেষ ধাপটিকে যুদ্ধের একটি 'তাৎপর্যপূর্ণ অগ্রগতি' হিসেবে বর্ণনা করেছে। বিবৃতিতে বলা হয়েছে, যখন দেশটির সাধারণ মানুষ 'বজ্রমুষ্টি' নিয়ে রাজপথে লক্ষ লক্ষ মানুষের মিছিলে শামিল হয়ে ইসলামি প্রজাতন্ত্রের প্রতি সংহতি জানাচ্ছে, ঠিক সেই মুহূর্তে শত্রুর আস্তানায় ক্ষেপণাস্ত্র বৃষ্টি বর্ষিত হয়েছে।


বিবৃতিতে উল্লেখ করা হয়, অভিযানের এই সর্বশেষ পর্যায়টি যুদ্ধের ইতিহাসে একটি অনন্য রেকর্ড স্থাপন করেছে। এতে আরও জানানো হয়, দখলকৃত ইলাত বন্দর, দিমোনা- যেখানে ইসরাইলি শাসনের কুখ্যাত পারমাণবিক চুল্লি অবস্থিত এবং উত্তর তেল আবিবে ইরানের যুগান্তকারী ‘ইমাদ’ ও বহুমুখী মারণাস্ত্রবাহী ‘কদর’ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং ড্রোন ব্যবহার করে নিখুঁতভাবে আঘাত হানা হয়েছে।

কয়েক দিন আগে দিমোনা ও নিকটবর্তী আরাদ শহরে চালানো এক পাল্টা হামলায় দুশো’র বেশি মানুষ হতাহত হওয়ার পর, এই নিয়ে দ্বিতীয়বার আইআরজিসি দিমোনায় আঘাত করল। এই হামলার রেশ দখলকৃত অঞ্চলজুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। এর পাশাপাশি ওই অঞ্চলে বেশ কয়েকটি মার্কিন সামরিক ঘাঁটিকেও এই ৭৮তম ধাপের লক্ষ্যবস্তু করা হয়েছে বলে আইআরজিসি জানিয়েছে।


বিবৃতিতে আরও বলা হয় যে, আইআরজিসি এখন এই শিশুহত্যাকারী আগ্রাসীদের সাথে শুধু আঘাত-নির্ভর অভিযানের মাধ্যমেই আলোচনা করছে। তারা সতর্ক করে দিয়ে বলেছে, আইআরজিসির বেশিরভাগ যুদ্ধ ইউনিট এবং ইসলামি প্রজাতন্ত্রের লক্ষ লক্ষ 'বাসিজ' স্বেচ্ছাসেবক বাহিনী এখনো যুদ্ধক্ষেত্রে প্রবেশ করেনি। যদি তাদের সম্পৃক্ত করা হয়, তবে সংঘাত এমন পর্যায়ে পৌঁছাবে যা আগ্রাসীদের জন্য সামলানো অসম্ভব হয়ে পড়বে।

আইআরজিসি আরও হুঁশিয়ারি দিয়েছে, পরাজয় আড়াল করতে বা যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে শত্রুপক্ষের যে কোনো প্রচেষ্টা তাদের নজর এড়াবে না। যেকোনো পর্যায়ের আগ্রাসনের পরিকল্পনাকারী, বাস্তবায়নকারী এবং সমর্থকদের ওপর ইরানের তীব্র আঘাত নেমে আসবে চোখের পলকের চাইতেও কম সময়ে।

গত মাসের শেষের দিকে ইরান লক্ষ্য করে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের উস্কানিমূলক হামলার পরপরই ‘অপারেশন ট্রু প্রমিজ ৪’ শুরু হয়েছিল।

এআরএস
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর