ফেসবুকের তথ্যে প্রধানমন্ত্রীর নজর, ১৫ কোটি টাকার ব্রিজের ভাগ্য বদলাচ্ছে ১৫ দিনে

আপডেট : ২৫ মার্চ ২০২৬, ০৫:০০ পিএম

সোশ্যাল মিডিয়ায় জনগণের ভোগান্তির খবর দেখে সরাসরি হস্তক্ষেপ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তারই নির্দেশে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে দীর্ঘ দিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ১৫ কোটি টাকার ব্রিজের ভাগ্য বদলাতে যাচ্ছে মাত্র ১৫ দিনে। 

বুধবার (২৫ মার্চ) দুপুরে নির্মাণাধীন ব্রিজের সংযোগ সড়ক (অ্যাপ্রোচ রোড) তদারকি শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি আগামী ১৫ দিনের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন।

ব্রিজটি পরিদর্শনে এসে প্রতিমন্ত্রী জানান, আট কোটি টাকার রাস্তা ও সাত কোটি টাকার ব্রিজের মূল কাঠামো অনেক আগেই নির্মিত হয়েছিলো। কিন্তু সামান্য সংযোগ সড়কের অভাবে জনগণের কোনো কাজে আসছিলো না এই বিপুল অঙ্কের রাষ্ট্রীয় সম্পদ। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর যৌথভাবে আমাকে সরেজমিনে পরিদর্শনের নির্দেশ দিয়েছেন। জনগণের টাকায় নির্মিত এই সম্পদ যেন অবহেলায় পড়ে না থাকে, সেজন্যই আজ এই সফর। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে ব্রিজটি চলাচলের উপযোগী করতে হবে।

কাজটি দ্রুত এবং নির্ভুলভাবে সম্পন্ন করতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে আহবায়ক করে একটি সাত সদস্যের বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি সরাসরি তদারকি করে আগামী ১৫ দিনের মধ্যে ব্রিজের এ্যাপ্রোচ রোড সম্পন্ন করে জনসাধারণের জন্য খুলে দেবে।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী স্পষ্ট করেন, জেলা ও উপজেলা পর্যায়ে দীর্ঘমেয়াদে প্রশাসক রাখার কোনো পরিকল্পনা নেই। তিনি বলেন, যেসব স্থানীয় সরকার প্রতিষ্ঠানে বর্তমানে এডিসি বা ইউএনওরা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন, সেখানে আমরা খুব দ্রুত নির্বাচন দিয়ে দেবো। জনগণের ভোটে যারা নির্বাচিত হবে তারাই প্রতিষ্ঠানগুলোর হাল ধরবেন। 

পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন- রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলাম বুলবুল, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ, এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী (প্রশাসন) মো. ওয়াহিদুজ্জামান, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু সালেহ মুসা। এছাড়াও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

একাত্তর/এসি
উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেয়া ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় তাদের প্রবেশ...
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে রাসায়নিক সার বিক্রি এবং অতিরিক্ত সার মজুত রাখার দায়ে এক ডিলারকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগান থেকে একটি সুটারগান, গুলি, হাসুয়া ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাবের অভিযানিক দল। 
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর