দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে পানিতে যাত্রীবাহী বাস, হতাহতের আশঙ্কা

  • বাসে যাত্রী ছিলেন প্রায় অর্ধশত।
  • পুলিশ ও সেনা সদস্যদের ১০ থেকে ১১ জনকে জীবিত উদ্ধারের দাবি।
  • চারটি মরদেহ উদ্ধার।
  • ডুবে যাওয়া বাস সনাক্ত, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে হামজা।
  • নদীতে নেমেছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা।
  • নদীর ৩০ ফুট গভীর তলিয়েছে বাসটি।
আপডেট : ২৫ মার্চ ২০২৬, ০৭:৩৪ পিএম

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে ফেরিতে উঠতে গিয়ে ‘ব্রেক ফেইল’ করে ‘সৌহার্দ্য পরিবহন’ নামের একটি যাত্রাবাহী বাস পদ্মা নদীতে তলিয়ে গেছে। বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে পাঁচটার দিকে দৌলতদিয়া ঘাটের পল্টুনে এই দুর্ঘটনা ঘটে।

বাসটিতে ৫০ থেকে ৬০ জন যাত্রী ছিলেন বলে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলছে। তবে বৈরি আবহাওয়া দেখা দিয়েছে। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় সৌহার্দ্য পরিবহনের বাসটি হঠাৎ ব্রেক ফেইল করে। মুহূর্তের মধ্যে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেরির পল্টুন থেকে খাড়াভাবে সরাসরি নদীতে পড়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, বাসটির সামনের অংশ প্রথমে পানিতে নিমজ্জিত হয় এবং মুহূর্তের মধ্যেই পুরো বাসটি তলিয়ে যায়।

দুর্ঘটনার পর বাসের কয়েকজন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও অধিকাংশ যাত্রীই ভেতরে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার পর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করেছে। সন্ধ্যা পৌনে সাতটার দিকে ১০ থেকে ১২ বছরের একটি শিশুকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধার হওয়া শিশুটি একাত্তরকে জানায়, সে তার মায়ের সঙ্গে বাসে ছিলো। তবে তার মা এখনও নিখোঁজ রয়েছেন।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার জানান, বাসে আনুমানিক ৫০-৬০ জন যাত্রী ছিলেন। তাদের ভাগ্যে কী ঘটেছে তা এখনও স্পষ্ট নয়।

উদ্ধার কাজে সহায়তার জন্য দুর্ঘটনস্থলে পৌঁছেছে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’। এছাড়া মানিকগঞ্জ ও আরিচা থেকে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। ঢাকা সদর দপ্তর থেকেও বিশেষ ডুবুরি দল দৌলতদিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে। 

উদ্ধার অভিযানের মধ্যেই নদী এলাকায় বৈরি আবহাওয়া দেখা দিয়েছে। বর্তমানে প্রচণ্ড ঝড়ো বাতাস বইছে এবং বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। 

সন্ধ্যা সোয়া সাতটার দিকে জানা গেছে, পুলিশ ও সেনা সদস্যরা ১১ জন জীবিত উদ্ধার করেছে। এছাড়া ডুবে যাওয়া বাসটি শনাক্ত করা গেছে। সেটিকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছে হামজা। ফায়ার সার্ভিস জানিয়েছে, নদীর ৩০ ফুট গভীর বাসটি তলিয়েছে। এদিনে সন্ধ্যায় সোয়া সাতটার দিকে চারটি মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকারীরা। তবে তাদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

স্থানীয় ও বেঁচে যাওয়া বাসযাত্রীদের বরাতে ফায়ার সার্ভিস জানিয়েছে, ওই বাস হতে পাঁচ থেকে সাতজন যাত্রী শুরুতেই বের হতে পেরেছে।

বিস্তারিত আসছে..

একাত্তর/এসি
রাজবাড়ীতে নিখোঁজ হওয়ার মাত্র এক দিন পরএক কলেজছাত্রের হাত-পা বাঁধা ও দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ওই যুবককে শ্বাসরোধ বা আঘাত করে হত্যার পর মরদেহ পুড়িয়ে দিয়ে আলামত ও পরিচয় গোপনের...
রাজবাড়ীর দৌলতদিয়া সাত নম্বর ফেরিঘাটের পন্টুনে বেপরোয়া গতিতে বাস চালিয়ে পকেট ফেরির র‌্যাম্পের শিকল ছিঁড়ে পদ্মা নদীতে ফেলে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এই মামলায় এসবি সুপার ডিলাক্স পরিবহনের বাসচালক,...
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যাওয়া যাত্রীবাহী বাসটি উদ্ধার করা হয়েছে।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে আবারও একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে গেছে।
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর