মার্কিন প্রস্তাবকে একপেশে বলে আলোচনার ইঙ্গিত ইরানের

আপডেট : ২৬ মার্চ ২০২৬, ০৯:৪৪ পিএম

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রায় চার সপ্তাহ ধরে চলা যুদ্ধ বন্ধের যে প্রস্তাব দেওয়া হয়েছে, তাকে ‘একপেশে এবং অন্যায্য’ বলে অভিহিত করেছেন ইরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। বৃহস্পতিবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। তবে, তিনি এটিও জোর দিয়ে বলেছেন, শান্তি আলোচনার জন্য আপাতত কোনো বাস্তবসম্মত পরিকল্পনা না থাকলেও কূটনীতির পথ এখনো পুরোপুরি বন্ধ হয়ে যায়নি।

ওই কর্মকর্তা জানান, পাকিস্তানের মাধ্যমে তেহরানের কাছে পাঠানো এই প্রস্তাবটি বুধবার রাতে ইরানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা এবং সর্বোচ্চ নেতার প্রতিনিধিরা বিস্তারিতভাবে পর্যালোচনা করেছেন।

তিনি আরও বলেন, এই প্রস্তাবে সফল হওয়ার মতো ন্যূনতম প্রয়োজনীয় শর্তগুলোর অভাব রয়েছে এবং এটি মূলত শুধু মার্কিন ও ইসরাইলি স্বার্থ রক্ষা করে। তবে ওয়াশিংটন যদি বাস্তবমুখী অবস্থান গ্রহণ করে, তবে এই সংকট সমাধানের জন্য একটি পথ এখনো খুঁজে পাওয়া সম্ভব বলে তিনি যোগ করেন।

এর আগে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে এই সংঘাত নিরসনে আলোচনার বিষয়ে ‘সিরিয়াস’ বা আন্তরিক হওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরান অভিমুখে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মাধ্যমে এই যুদ্ধের সূত্রপাত হয়।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরান একটি চুক্তির জন্য মিনতি করছে। যদিও ইরানের পররাষ্ট্রমন্ত্রী এর আগে স্পষ্ট জানিয়েছিলেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান-প্রদান মানেই আলোচনা নয় এবং আমেরিকার সঙ্গে আলোচনার অভিপ্রায় তাদের নেই।


‘তাদের দ্রুত সিরিয়াস হওয়া উচিত’

ইরানি আলোচকদের ‘খুবই ভিন্ন এবং অদ্ভুত’ হিসেবে বর্ণনা করে ট্রাম্প আরও যোগ করেন, খুব দেরি হয়ে যাওয়ার আগেই তাদের সিরিয়াস হওয়া উচিত। কারণ একবার সময় পার হয়ে গেলে আর ফিরে আসার পথ থাকবে না এবং পরিস্থিতি মোটেও সুখকর হবে না।

ট্রাম্প পরবর্তীতে ইরানিদের ‘চমৎকার দরকষাকষিকারী’ হিসেবে বর্ণনা করলেও তিনি বলেন, যুদ্ধ শেষ করতে তাদের সাথে চুক্তি করতে তিনি ইচ্ছুক কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।

বিভিন্ন সূত্র ও প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধ বন্ধে আমেরিকার ১৫ দফার ওই প্রস্তাবে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করা এবং ক্ষেপণাস্ত্র সক্ষমতা সীমিত করা থেকে শুরু করে কার্যকরভাবে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ার মতো দাবি জানানো হয়েছে।

অন্যদিকে, ইরানি সূত্রগুলোর মতে, যুদ্ধ শুরুর পর থেকে ইরান তাদের অবস্থানে আরও অটল হয়েছে। তারা ভবিষ্যতে আর কোনো সামরিক হামলা না হওয়ার গ্যারান্টি, যুদ্ধের ক্ষয়ক্ষতি বাবদ ক্ষতিপূরণ এবং হরমুজ প্রণালির ওপর আনুষ্ঠানিক নিয়ন্ত্রণের দাবি জানাচ্ছে। আঞ্চলিক সূত্রগুলো জানিয়েছে, ইরান মধ্যস্থতাকারীদের এও বলেছে যে, যেকোনো যুদ্ধবিরতি চুক্তিতে লেবাননকেও অন্তর্ভুক্ত করতে হবে।

এআরএস
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর