আধিপত্য নিয়ে বিরোধ, যুবদল নেতা কিবরিয়া হত্যার দুই শুটার গ্রেপ্তার

আপডেট : ২৭ মার্চ ২০২৬, ০৩:০৭ পিএম

রাজধানীর পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যাকাণ্ডের নেপথ্যে ছিল এলাকায় আধিপত্য বিস্তার ও ব্যবসার ভাগ-বাঁটোয়ারা নিয়ে বিরোধ। এই হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া দুই শুটারকে গ্রেপ্তারের পর আজ শুক্রবার (২৭ মার্চ) এ তথ্য জানিয়েছে র‍্যাব।

সকালে মিরপুরে র‍্যাব-৪-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাবুদ্দিন কবির। বলেন, মিরপুরের শীর্ষ সন্ত্রাসী মশিউর রহমান ওরফে মশির ঝুট ব্যবসা, হাউজিং ও গার্মেন্টসসহ বিভিন্ন খাতের ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে কিবরিয়ার সঙ্গে বিরোধ তৈরি হয়েছিল। সম্প্রতি কিবরিয়া এলাকায় জনপ্রিয় নেতা হয়ে ওঠায় মশির অপরাধমূলক কর্মকাণ্ডে বিঘ্ন ঘটছিল।

র‍্যাব জানায়, গত ১৭ নভেম্বর পল্লবীর একটি হার্ডওয়্যারের দোকানে অবস্থানকালে সন্ত্রাসী মশির নির্দেশেই কিবরিয়াকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালানো হয়। হত্যার পর পালিয়ে যাওয়ার সময় জনি নামে একজনকে আগেই আটক করা হয়েছিল। পরবর্তীতে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হওয়া দুই শুটার লোপন ওরফে রোকন এবং কাল্লু ওরফে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে র‍্যাব।

গ্রেপ্তার হওয়া আসামি লোপনের বাসা থেকে একটি বিদেশি রিভলবার ও তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

র‍্যাব কর্মকর্তা শাহাবুদ্দিন কবির জানান, গ্রেপ্তার হওয়া দু’জনের বিরুদ্ধেই বিভিন্ন থানায় চাঁদাবাজি, হত্যা ও মাদক মামলা রয়েছে। এই কিলিং মিশনের মাস্টারমাইন্ডসহ বাকি জড়িতদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।

একাত্তর/আরএ
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর