ইউরোপে বাড়ছে বাংলাদেশি আশ্রয়প্রার্থীর সংখ্যা

আপডেট : ০৬ এপ্রিল ২০২৩, ০১:৩৪ পিএম

আফগানিস্তান, সিরিয়া ও ইউক্রেনের মতন যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোর আশ্রয়প্রার্থীদের সাথে পাল্লা দিয়ে ইউরোপে বাড়ছে বাংলাদেশি আশ্রয়প্রার্থীর সংখ্যা।

অবৈধপথে তাদের ইউরোপে আসার হার গত ছয় বছরের রেকর্ডকে ছাপিয়ে গেছে বলে উদ্বেগ জানিয়েছে ইইউ’র অ্যাসাইলাম এজেন্সি।

এ প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান, ইউরোপ অবৈধদের রাখতে না চাইলে, দেশে ফেরত আনা হবে তাদের।

২০২২ সালে ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা আশ্রয়প্রার্থী অভিবাসীর সংখ্যা প্রায় ১০ লাখ বলে প্রতিবেদন প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়নের আশ্রয় আবেদন সংক্রান্ত সংস্থা ইউরোপিয়ান ইউনিয়ন এজেন্সি ফর অ্যাসাইলাম বা ইইউএএ।

সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে বিগত বছরের তুলনায় এই আবেদনের হার বেড়েছে ৫০ শতাংশ, যা গত ছয় বছরের মধ্যে সর্বোচ্চ।

আশ্রয় আবেদনকারী দেশগুলোর শীর্ষ তিন দেশ হলো সিরিয়া, আফগানিস্তান ও তুরস্ক। তালিকায় বাংলাদেশের অবস্থান ছয়ে।

২০২১ সালে প্রায় ২০ হাজার বাংলাদেশি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে আশ্রয়ের আবেদন করলেও ২০২২ সালে বাংলাদেশি আশ্রয় আবেদনকারীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজারে।

আন্তর্জাতিক অভিবাসন আইন অনুযায়ী নিজ দেশে বর্ণ, ধর্ম, জাতীয়তা ও রাজনৈতিক কারণে কেউ নির্যাতনের শিকার হলে বা কারো জীবন সংকট হলেই কেবল আশ্রয়প্রার্থীরা ইউরোপের দেশগুলোতে সুরক্ষা চেয়ে আবেদন করতে পারেন।

লন্ডন সফরকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শাহরিয়ার আলম বলেন, যেকোন প্রকার অবৈধ অভিবাসনকে নিরুৎসাহিত করে বাংলাদেশ। ইউরোপীয় ইউনিয়ন চাইলে অবৈধ আশ্রয়প্রার্থীদের বাংলাদেশে ফিরিয়ে নিতেও প্রস্তুত রয়েছে বাংলাদেশ।

প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানে তালেবান সরকারের ক্ষমতায় ফেরা, ইউক্রেইন যুদ্ধের কারণে সিরিয়া, আফগানিস্তান ও ইউক্রেইনের আশ্রয়প্রার্থীদের সংখ্যা বাড়ার মূল কারণ।

আরও পড়ুন: আগুন ঝুঁকি মোকাবেলায় রাজধানীর গাউসিয়া মার্কেটে ফায়ার সার্ভিসের বিশেষ দল

অন্যদিকে অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, মানব পাচারকারী চক্রের মাধ্যমে লিবিয়িা, ইতালি, স্পেন, গ্রিস ও মাল্টাসহ পূর্ব ইউরোপের দেশগুলো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে অবৈধভাবে ইউরোপে পাড়ি জমাচ্ছেন বাংলাদেশিরা।

একাত্তর/আরএ

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদের ভেতরে অনৈতিক কাজে জড়িয়ে পড়া ও পবিত্রতা লঙ্ঘনের অপরাধে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বুধবার সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত...
সৌদি আরবের রাজধানী রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকায় একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি কর্মীর পরিচয় শনাক্তে ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে; প্রয়োজনে ডিএনএ পরীক্ষাও...
দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয় বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেকজন আহত হয়েছেন।
সৌদি আরবে রিয়াদ থেকে মক্কায় ওমরাহ পালনের উদ্দেশ্যে যাওয়ার পথে প্রাইভেটকার দুর্ঘটনায় মা, ছেলে ও মেয়েসহ তিন বাংলাদেশি নিহত হয়েছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর