ইরানের শান্ত এক গ্রামে মার্কিন ‘অ্যান্টি-ট্যাঙ্ক মাইন’ বর্ষণ

আপডেট : ২৯ মার্চ ২০২৬, ০৮:৩৮ পিএম

ইরানের শিরাজ শহরের আকাশে এবার বৃষ্টির মতো ঝরে পড়ল মার্কিন ‘অ্যান্টি-ট্যাঙ্ক মাইন’। যুদ্ধের ময়দান ছাপিয়ে এবার লোকালয়ে নেমে এল মারণাস্ত্রের আতঙ্ক। ওপেন-সোর্স ইনভেস্টিগেটিভ গ্রুপ ‘বেলিংকেট’ সাম্প্রতিক এক প্রতিবেদনে জানিয়েছে, দক্ষিণ ইরানের একটি গ্রামের ওপর দিয়ে ওড়ার সময় মার্কিন যুদ্ধবিমান থেকে ছড়িয়ে দেওয়া হয়েছে এই ভয়াবহ ল্যান্ডমাইন।

ইরানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আকাশে বিমান যাওয়ার পর মাটির ওপর ছোট ছোট ‘বিস্ফোরক প্যাকেট’ পড়ে থাকতে দেখা গেছে, যা দেখতে অনেকটা টুনা মাছের টিনের মতো। সাধারণ মানুষ কৌতূহলবশত এগুলো হাতে নিতেই ঘটেছে ভয়াবহ বিস্ফোরণ। ইরানি রাষ্ট্রীয় টিভির তথ্যমতে, এই মাইনগুলোর আঘাতে বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন। প্রশাসন থেকে কড়া সতর্কতা জারি করে বলা হয়েছে, এ জাতীয় কোনো বস্তু দেখলে যেন কেউ স্পর্শ না করে।


অস্ত্র বিশেষজ্ঞরা বলছেন, উদ্ধার হওয়া মাইনগুলো মার্কিন 'গেটর অ্যান্টি-ট্যাঙ্ক মাইন সিস্টেম'-এর অন্তর্গত বিএলইউ-৯১/বি মডেল। উল্লেখ্য, বর্তমান যুদ্ধে একমাত্র আমেরিকার কাছেই এই প্রযুক্তির মাইন রয়েছে। এগুলো মূলত বড় যানবাহনের চৌম্বকীয় ক্ষেত্র শনাক্ত করে বিস্ফোরিত হয়।

হিউম্যান রাইটস ওয়াচ-এর বিশেষজ্ঞ রিচার্ড উইয়ার হুঁশিয়ারি দিয়েছেন, এগুলো শুধু বড় গাড়িই নয়, যে কোনো ছোট যানের সংস্পর্শেও ফাটতে পারে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, এর ‘সেলফ ডেসট্রাক্ট’ বা স্বয়ংক্রিয় বিস্ফোরণ ব্যবস্থা, যার ফলে ড্রপ করার কয়েক ঘণ্টা বা কয়েক দিন পর এগুলো কোনো স্পর্শ ছাড়াই হঠাৎ ফেটে যেতে পারে।

যদিও ১০০টিরও বেশি দেশ অ্যান্টি-পার্সোনেল মাইন নিষিদ্ধ করার জাতিসংঘ চুক্তিতে সই করেছে, কিন্তু আমেরিকা সেই তালিকার বাইরে। আবার এই বিএলইউ-৯১/বি সরাসরি মানুষের জন্য নয়, বরং যানবাহনের জন্য তৈরি বলে এটি ওই চুক্তির আওতায় পড়ে না। তবে রিচার্ড উইয়ারের মতে, এই মাইনগুলো বাছবিচার করতে পারে না; সামনে মানুষ আসুক বা গাড়ি- মৃত্যু নিশ্চিত।


১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধের পর আমেরিকা আর কখনো বড় পরিসরে এই অ্যান্টি-ট্যাঙ্ক মাইন ব্যবহার করেনি। ২০০২ সালের পর আফগানিস্তানেও তাদের মাইন ব্যবহারের নজির নেই।

দীর্ঘ কয়েক দশক পর আমেরিকার এই ‘বিরল’ মাইন ব্যবহারের সিদ্ধান্ত শিরাজবাসীদের জন্য এক দীর্ঘমেয়াদী অভিশাপ হয়ে দাঁড়াল। বিশেষজ্ঞ মহলের মতে, যুদ্ধের দামামা থেমে গেলেও এই মাইনগুলোর প্রভাব আগামী বহু বছর ধরে সাধারণ মানুষের প্রাণ কেড়ে নিতে থাকবে। পেন্টাগন বা ইউএস সেন্ট্রাল কমান্ড এই বিষয়ে মুখে কুলুপ আঁটলেও ছড়িয়ে পড়া ছবিগুলো আমেরিকার দিকেই অভিযোগের আঙুল তুলছে।

তথ্যসূত্র: সিবিএস ও নিউ ইয়র্ক টাইমস

এআরএস
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
যুক্তরাষ্ট্র যদি গত জুনের সমঝোতা চুক্তিতে তাদের দেয়া প্রতিশ্রুতিতে ফিরে আসে, তবে ইরানও সঙ্গে সঙ্গে পাল্টা পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মঙ্গলবার কিরগিজস্তানের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা এক মাসেরও বেশি সময় পর নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি এআই-জেনারেটেড (কৃত্রিম...
চীন-নেপাল সীমান্তে গত সপ্তাহের ভয়াবহ আকস্মিক বন্যা ও ধসে নিহতের সংখ্যা বেড়ে ১,১৩০ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন প্রায় ৪,৫০০ জন। বুধবার উভয় দেশের সরকারি সংস্থা থেকে প্রকাশিত সর্বশেষ...
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
মিশরের দক্ষিণ সিনাই শাসনবিভাগে এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত এবং আরও ২৮ জন আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।
আসন্ন স্থানীয় নির্বাচন উপলক্ষে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের সুযোগ রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর