সংসদের সাউন্ড সিস্টেমে নাশকতার সন্দেহ চিফ হুইপের

আপডেট : ৩০ মার্চ ২০২৬, ০২:৫০ পিএম

জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম অকেজো হওয়ার পেছনে নাশকতার সন্দেহ প্রকাশ করেছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। সোমবার (৩০ মার্চ) দুপুরে জাতীয় সংসদ সচিবালয়ের কেবিনেট কক্ষে সংসদ কমিটির দ্বিতীয় বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

চিফ হুইপ বলেন, ৫ আগস্টের ঘটনাপ্রবাহে সংসদের সাউন্ড সিস্টেমে স্যাবোটাজ বা নাশকতা হয়ে থাকতে পারে। প্রথম অধিবেশনেই প্রধানমন্ত্রীকে হ্যান্ডমাইকে কথা বলতে হয়েছে, যা নজিরবিহীন ও রহস্যজনক। এই ঘটনা অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটি আগামী ২ এপ্রিল প্রতিবেদন জমা দেবে। নতুন ব্যবস্থা স্থাপনের আগ পর্যন্ত বিদ্যমান সিস্টেম দিয়েই কাজ চালাতে হবে বলে জানান তিনি।

বৈঠকে সংসদ সদস্যদের আবাসন ও পানি সমস্যা নিয়েও আলোচনা হয়। নুরুল ইসলাম মনি জানান, আগামী ১০ এপ্রিলের মধ্যে সংসদ সদস্যদের বাসা বরাদ্দের চেষ্টা চলছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় কেনাকাটার কাজও প্রক্রিয়াধীন। একই সঙ্গে সংসদ ভবনের পানির সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদের এই বৈঠকে সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একাত্তর/আরএ
আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে রাষ্ট্র এবং সরকার হবে জনগণের কাছে জবাবদিহিমূলক,অর্থনীতি হবে অন্তর্ভুক্তিমূলক এবং সর্বোপরি নাগরিকের জীবন হবে নিরাপদ মর্যাদাপূর্ণ এবং সম্ভাবনাময়।
কাতারের সাবেক আমির, আধুনিক কাতারের স্থপতি এবং বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পিতা শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, নির্বাচিত সংসদ সদস্যদের জন্য এলাকা নির্ধারিত থাকলেও সংরক্ষিত নারী আসনের সদস্যদের জন্য এলাকা নির্ধারিত নেই।
দুর্গত মানুষের নিরাপত্তা ও ত্রাণ সহায়তায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর