কাজি ডাকতেই বর উধাও, বিয়ের দাবিতে কলেজছাত্রীর অনশন

আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ১১:২৬ এএম

দিনাজপুরের বিরামপুর উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে চার বছর ধরে প্রেমের সম্পর্কের পর কাজি ডাকার সময় বর পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনার প্রতিবাদে এবং বিয়ের দাবিতে মঙ্গলবার (৩১ মার্চ) সকাল থেকে বরের বাড়িতে অনশন শুরু করেছেন এক কলেজছাত্রী। বিরামপুর উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের কেশবপুর গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী ওই শিক্ষার্থী বিরামপুর সরকারি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। তিনি জানান, কেশবপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে পেশায় রাজমিস্ত্রী ফিরোজ কবিরের (২৫) সাথে চার বছর আগে তার পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

ছাত্রীর অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ফিরোজ তার সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন। এমনকি অন্য কোথাও তার বিয়ে ঠিক হলে ফিরোজ তাতে বাধা দিতেন এবং সংসার করতে দেবেন না বলে হুমকি দিতেন।

গত সোমবার ফিরোজ ওই ছাত্রীর বাড়িতে গেলে পরিবারের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব দেওয়া হয়। ফিরোজ তাতে রাজি হলেও কাজি ডাকার প্রস্তুতির সময় সে কৌশলে বাড়ি থেকে পালিয়ে যায়। এর প্রেক্ষিতে মঙ্গলবার সকালে ওই ছাত্রী বিয়ের দাবিতে ফিরোজের বাড়িতে অবস্থান নেন।

ছাত্রীর অভিযোগ, বরের বাড়িতে গেলে তাকে ভয়ভীতি দেখিয়ে এবং টানাহেঁচড়া করে বের করে দেওয়ার চেষ্টা করেন ফিরোজের বাবা।

ছেলের বাবা আব্দুল কাদের জানান, এই সম্পর্কের বিষয়ে তিনি আগে জানতেন না। তার দাবি, গতদিন তার ছেলে ওই ছাত্রীর বাড়িতে যাওয়ার পর থেকে সে নিখোঁজ রয়েছে। ছেলেকে ফিরে পেলে তিনি বিয়ের বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

মুকুন্দপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য (ইউপি মেম্বার) জানান, দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর বিয়ের পিঁড়ি থেকে বর পালানোর ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি নিয়ে উভয় পরিবারের সাথে আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই শিক্ষার্থী বরের বাড়িতে অনশন চালিয়ে যাচ্ছেন।

একাত্তর/আরএ
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন ভারতীয় ব্যবসায়ীরা। রোববার সকাল থেকে এই কার্যক্রম স্থগিত হওয়ায় গভীর...
২০২৪ সালের ১৭ ডিসেম্বর। সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের তৎকালীন সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান সাংবাদিকদের জানান, সরকারি কর্মকর্তাদের স্যার ডাকার নিয়ম আর নেই। সরকারি কর্মকর্তাদের ভাই ও আপা ডাকা...
দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের চালকসহ তিন আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল ৯টার দিকে ঘোড়াঘাট-বিরামপুর সড়কের রানীগঞ্জ বাজার বড়ো মসজিদের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার...
আসন্ন কুরবানির ঈদকে সামনে রেখে পুরো দিনাজপুর কাঁপাতে তৈরি হয়েছে ৩০ মণ ওজনের এক দানবাকৃতির ফ্রিজিয়ান জাতের ষাঁড়, যার নাম দেওয়া হয়েছে ‘মহারাজা’। বিশাল দেহের এই মহারাজাকে সার্বক্ষণিক দেখাশোনা, সময়মতো...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর