সীমান্তে গোপন গুদাম থেকে ৫০০০ লিটার ডিজেল জব্দ

আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ০২:০৮ পিএম

মেহেরপুরের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ৫ হাজার ৩৭৫ লিটার ডিজেল জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ মার্চ) দিনগত রাতে সদর উপজেলার দক্ষিণ শালিকা গ্রামে মেহেরপুর সদর থানা ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি যৌথ দল এই অভিযান পরিচালনা করে।

গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১১টা থেকে দেড়টা পর্যন্ত চলা এই অভিযানে ‘ফারাবী ট্রেডার্স’ নামের একটি দোকানের গুদাম থেকে ২৬টি ব্যারেলে সংরক্ষিত এই বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার করা হয়। অভিযানে অবৈধ মজুতের দায়ে দক্ষিণ শালিকা গ্রামের সুরত আলীর ছেলে ও ওই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আবু সুফিয়ানকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, সীমান্তরেখা থেকে মাত্র এক কিলোমিটার ভেতরে নির্জন স্থানে গুদাম তৈরি করে দীর্ঘদিন ধরে এই তেল মজুত করা হচ্ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আবু সুফিয়ান জ্বালানি তেল মজুতের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। ধারণা করা হচ্ছে, কৃত্রিম সংকট তৈরি করে চড়া দামে বিক্রির উদ্দেশ্যে অথবা পাচারের জন্য এই ডিজেল সংগ্রহ করা হয়েছিল।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, জব্দ করা তেলের উৎস এবং এর পেছনে আর কে কে জড়িত তা শনাক্তে তদন্ত শুরু হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সীমান্তবর্তী এলাকায় গভীর রাতে পুলিশের এই ঝটিকা অভিযানে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অবৈধ মজুত রোধে নিয়মিত নজরদারি বজায় রাখার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

একাত্তর/আরএ
মেহেরপুরে একটি পুকুরে বিষ ঢেলে মাছ নিধন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাতে জেলার গাংনী উপজেলার মিনাপাড়া গ্রামে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা। 
মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ ও বিএসএস প্রথম বর্ষের ইংরেজি পরীক্ষায় বই দেখে লেখার ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। পরীক্ষার্থী ও...
তালাক দেওয়ার জেরে মেহেরপুর শহরে এক কলেজছাত্রীর ওপর নৃশংস হামলা চালিয়েছে তার সাবেক স্বামী।  ধারালো অস্ত্রের কোপে ওই ছাত্রীর ডান হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। এ সময় মেয়েকে বাঁচাতে গেলে কুপিয়ে মারাত্মক...
মেহেরপুর শহরের জনপ্রিয় তিন খাদ্য প্রস্তুতকারী ও বিক্রয় প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তর। খাদ্যে নিষিদ্ধ...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর