রোববার থেকে হামের টিকা শুরু, স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল

আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ পিএম

সারাদেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় আগামী রোববার (৫ এপ্রিল) থেকে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। এই কর্মসূচির আওতায় ছয় মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের হামের টিকা দেওয়া হবে। পরিস্থিতি মোকাবিলায় সারাদেশে সব স্বাস্থ্যকর্মীর সরকারি ছুটি বাতিল করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান। 

তিনি বলেন, হাম নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, সরকার আক্রান্তদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

সম্প্রতি ময়মনসিংহ, কুমিল্লা ও রাজশাহীসহ দেশের বিভিন্ন জেলায় হামের প্রকোপ ভয়াবহ রূপ নিয়েছে। আক্রান্ত শিশুদের নিয়ে হাসপাতালগুলোতে ভিড় করছেন অভিভাবকরা। সরকারি হিসাব অনুযায়ী, এ পর্যন্ত প্রায় অর্ধশত শিশুর মৃত্যু হয়েছে, যাদের অধিকাংশেরই বয়স ৯ মাসের কম।

হঠাৎ হামের প্রকোপ বাড়ার কারণ হিসেবে গত দুই বছর ভ্যাকসিন কার্যক্রমে অবহেলাকে দায়ি করছেন সংশ্লিষ্ট অনেকে। সময়মতো টিকা না পাওয়ায় শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে বলে ধারণা করা হচ্ছে। শুধু হাম নয়; যক্ষ্মা, পোলিও, ডিপথেরিয়া, হুপিং কাশি, ধনুষ্টঙ্কার ও হেপাটাইটিস-বি-সহ শিশুদের আরও বেশ কিছু জটিল রোগের টিকার সঙ্কট দেখা দিয়েছে দেশে।

টিকা সঙ্কট কাটিয়ে উঠতে বৈশ্বিক ভ্যাকসিন সরবরাহকারী জোট গ্যাভির কাছ থেকে জরুরি ভিত্তিতে দুই কোটি ১৯ লাখ টিকা নিচ্ছে বাংলাদেশ। স্বাস্থ্যমন্ত্রী জানান, সরকারি হাসপাতালগুলোতে আইসিইউ সংখ্যা বাড়ানো এবং ভেন্টিলেশন সুবিধা নিশ্চিতসহ উন্নত চিকিৎসার সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

মন্ত্রী আরও জানান, পাঁচ এপ্রিল থেকে ১০ বছর বয়স পর্যন্ত সব শিশুকে টিকা দেওয়া হবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্বাস্থ্য বিভাগের সব স্তরের কর্মীদের ছুটি স্থগিত থাকবে। দেশের সব সরকারি হাসপাতালে হাম আক্রান্তদের জন্য বিশেষ গুরুত্ব দিয়ে চিকিৎসার নির্দেশ দেওয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী আশা প্রকাশ করেন যে, এই বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হলে দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। অভিভাবকদের কোনো প্রকার আতঙ্কিত না হয়ে নিকটস্থ টিকাদান কেন্দ্রে শিশুদের নিয়ে আসার আহবান জানিয়েছেন তিনি।

একাত্তর/এসি
স্বাস্থ্য খাতে কোনো ধরনের দুর্নীতি ও অনিয়ম সহ্য করা হবে না হুঁশিয়ারি দিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, যেখানে অবহেলা-দুর্নীতি সেখানেই চাকরিচ্যুত করা হবে।...
দেশে কম আয়ের মানুষ এবং কিশোর-কিশোরীদের (টিনএজার) মধ্যে মাদকাসক্তির প্রবণতা উদ্বেগজনকভাবে বাড়ছে উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।...
দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীর ২৩ হাজারের বেশি পদ বর্তমানে শূন্য রয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মো. সাখাওয়াত হোসেন।
আইন ভঙ্গ করলে আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধেও সরকার ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর