নানা আয়োজনে বিএমইউতে পালিত হচ্ছে বিশ্ব অটিজম সচেতনতা দিবস

আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ০১:৫৭ পিএম

‎“অটিজম ও মানবতা- প্রতিটি জীবনেরই মূল্য আছে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়-বিএমইউতে পালিত হয়েছে বিশ্ব অটিজম সচেতনতা দিবস।
‎
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২ এপ্রিল) নানা কর্মসূচির আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

সকালে একটি জনসচেতনতামূলক র‌্যালি বিএমইউ ক্যাম্পাস প্রদক্ষিণ করে ইনস্টিটিউট অব পেডিয়াট্রিক নিউরোডিজঅর্ডার অ্যান্ড অটিজম-ইপনা ভবনের সামনে গিয়ে শেষ হয়। 

এসময় বক্তারা বলেন, অটিজম কোনো রোগ নয়; এটি একটি নিউরোডেভেলপমেন্টাল অবস্থা। সঠিক যত্ন, উপযুক্ত শিক্ষা এবং সহানুভূতিশীল পরিবেশ পেলে অটিজম আক্রান্ত শিশুরাও সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। 

দিবসটি উপলক্ষে সেমিনার, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমেরও আয়োজন করা হয়।

আরবিএস
দাবি আদায়ের লক্ষ্যে দুপুরে মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করবে ‘প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ’। 
কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই থমথমে পুরান ঢাকার চানখারপুল, লালবাগ, আজিমপুরসহ বিভিন্ন এলাকা।
রাজধানীর শাহবাগ, কেন্দ্রীয় শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় একাধিক রাজনৈতিক সমাবেশ ও কর্মসূচি আয়োজন করা হয়েছে।
আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে চাকরি থেকে অব্যাহতি ও কেটে নেয়া বেতনের টাকা ফেরতসহ দুই দফা দাবিতে টানা কর্মসূচি পালন করছেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীন ‘তথ্য আপা’ প্রকল্পের কর্মীরা। 
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়া দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দেশব্যাপী তোলপাড় ও সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক...
সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ায় কূটনৈতিক তথ্য আদান-প্রদানে মারাত্মক ঘাটতি থাকার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর