সংসদে সংরক্ষিত আসনে প্রোটেস্ট্যান্ট খ্রিষ্টান প্রতিনিধি রাখার দাবি

আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ০২:২৫ পিএম

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে একজন প্রোটেস্ট্যান্ট খ্রিষ্টান প্রতিনিধি রাখার দাবি জানিয়েছেন প্রোটেস্ট্যান্ট ধর্মগুরু ও হিড বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট পাস্তর আনোয়ার হোসেন।

রোববার (৫ এপ্রিল) পবিত্র ইস্টার সানডে উপলক্ষে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

সাক্ষাৎকালে পাস্তর আনোয়ার হোসেন বলেন, ইস্টার সানডেতে যিশুর পুনরুত্থান হয়, তাই এই দিনটি খ্রিষ্টান সম্প্রদায়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গুরুত্ব বিবেচনা করে দিনটিকে জাতীয় ছুটি ঘোষণার জন্য তাঁরা প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন।

খ্রিষ্টান সম্প্রদায়ের কল্যাণে সরকারিভাবে গঠিত ‘খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট’ পুনর্গঠনেরও দাবি জানান তারা।

তাদের অভিযোগ, কিছু মানুষ নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য প্রতিষ্ঠানটিকে কুক্ষিগত করে রেখেছে। একটি অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠান গড়ে তুলতে তারা প্রধানমন্ত্রীর সরাসরি সহায়তা চেয়েছেন।

পাস্তর আনোয়ার হোসেন আরও বলেন, খ্রিষ্টান সম্প্রদায়ের অধিকার ও প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সংরক্ষিত নারী আসনে প্রোটেস্ট্যান্টদের মধ্য থেকে প্রতিনিধি রাখা প্রয়োজন।

এসময় খ্রিষ্টান সম্প্রদায়ের অন্যান্য প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

একাত্তর/আরএ
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘আমি ফিরে এসেছি মানুষের কাছে, মানুষের জন্য এবং বাংলাদেশের জন্য কাজ করতে। জীবনের শেষ দিনগুলো যেন মানুষের জন্য কাজ করতে...
খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেছেন, বর্তমানে দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই। সরকারি খাদ্য গুদামগুলোতে নির্ধারিত নিরাপত্তা মজুদের তুলনায় বেশি পরিমাণে খাদ্যশস্য মজুদ রয়েছে।
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব অ্যান্ডা ফিলিপের নেতৃত্বাধীন এক প্রতিনিধিদল।
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর