সংবিধান সংশোধন ইস্যুতে সংবিধান মানতে চায় না বিরোধী দল: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ১০:৪১ পিএম

শপথ থেকে শুরু করে রাষ্ট্রীয় সব কাজ সংবিধান মেনে করলেও কেবল সংশোধনের প্রশ্নে বিরোধী দল সংবিধান মানতে চায় না বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তার দাবি, ১৯৭১ সালের পরাজয়ের গ্লানি থেকেই ১৯৭২ সালের সংবিধানের প্রতি বিরোধী দলের এই আপত্তি।

রোববার (৫ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনের অষ্টম দিনে এক মুলতবি আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। সরকারি দলের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক ‘জুলাই জাতীয় সনদ ২০২৫: ভবিষ্যতের পথরেখা’ শীর্ষক বিষয়ে এর বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আলোচনার প্রস্তাব তুললে এই বিতর্ক শুরু হয়।

মুলতবি আলোচনায় অংশ নিয়ে বিরোধীদলীয় নেতা দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য সংবিধান সংশোধনের দাবি তোলেন। তিনি প্রস্তাব করেন, গণভোটের নির্দেশনা অনুযায়ী সংবিধানের যেসব জায়গায় সংস্কার ও সংশোধন প্রয়োজন, সরকার যেন সেসব জায়গায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে।

সংসদ নেতার পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বিরোধী দল সব ক্ষেত্রে বর্তমান সংবিধান অনুসরণ করলেও যখনই সংস্কারের কথা আসে, তখন তারা এর বিরোধিতা শুরু করে। তিনি অভিযোগ করেন, একাত্তরের পরাজয়ের মানসিকতা থেকেই তারা বাহাত্তরের সংবিধানকে বিতর্কিত করার চেষ্টা করছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও স্পষ্ট করেন, জুলাই জাতীয় সনদের প্রতিটি অঙ্গীকারনামা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। জুলাই সনদের পথরেখা অনুযায়ী দেশ পরিচালনার মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করা হবে।

তিনি বলেন, সংবিধান সংশোধনী কমিটিতে বিরোধীদল এখনও সাড়া দেয়নি। আমরা আশাবাদী, তারা সংসদে সব আলোচনা করে সমাধান আনবে।

রোববারের অধিবেশনে জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার শুরুতে জয়নুল আবদিন ফারুক জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনার সুযোগ চান। এরপরই সরকার ও বিরোধী দলের মধ্যে সংবিধান ও সংস্কার ইস্যুতে বাদানুবাদ শুরু হয়। দিনভর আলোচনায় জুলাই সনদ বাস্তবায়ন এবং এর আইনি ভিত্তি নিয়ে উভয় পক্ষ নিজ নিজ যুক্তি তুলে ধরে।

একাত্তর/এসি
স্বাধীন বাংলাদেশে যে কোনো ধর্মীয় উৎসব পালনের জন্য নিরাপত্তার আশ্বাস দেওয়া কিংবা নিরাপত্তা চাওয়ার মতো পরিস্থিতি তৈরি হওয়াকে জাতীয় জীবনের জন্য অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন...
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আহবান করা হয়েছে। আগামী ৯ নভেম্বর (সোমাবার) বিকেল সাড়ে তিনটায় ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এই অধিবেশন অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ পুলিশ জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে এবং এই অর্জিত জনআস্থা ধরে রাখাই সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, জনআস্থা কতোটুকু অর্জন করতে...
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থায় এমন পরিবর্তন আনা হবে, যাতে পরবর্তীতে এটি সংশোধন বা পরিবর্তন করতে হলে বাধ্যতামূলকভাবে জনগণের কাছে অর্থাৎ গণভোটে যেতে হয় বলে জানিয়েছেন জাতীয় সংসদের সংবিধান সংশোধন...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর