সাত ফুটবলার নিখোঁজের ঘটনায় বিপাকে ইরিত্রিয়া!

আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৩৫ পিএম

ফুটবল মাঠে জয় এল দীর্ঘ ছয় বছর পর, কিন্তু সেই আনন্দ বিষাদে রূপ নিতে সময় লাগল না কয়েক ঘণ্টা। এসোয়াতিনিকে হারিয়ে আফ্রিকান কাপ অফ নেশনসের মূল বাছাইপর্বে জায়গা করে নিয়েছিল ইরিত্রিয়া। কিন্তু সেই ইতিহাস গড়া জয়ের রেশ কাটতে না কাটতেই শুরু হলো আসল নাটক।

জানা গেছে, দক্ষিণ আফ্রিকায় যাত্রাবিরতির সময় রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেছেন দলের সাতজন প্রধান ফুটবলার। আর এই নজিরবিহীন ঘটনায় এখন হুমকির মুখে ইরিত্রিয়ার ফুটবল ভবিষ্যৎ।

গল্পটা শুরু হয়েছিল ৩১ মার্চ। এসোয়াতিনির মাঠে ৪-১ অ্যাগ্রিগেটে দাপুটে জয় পায় ইরিত্রিয়া। কিন্তু ফেরার পথে যখন দলটি দক্ষিণ আফ্রিকা হয়ে কায়রো পৌঁছাল, দেখা গেল ২৪ সদস্যের স্কোয়াড থেকে সাতজন ফুটবলার গায়েব! নিখোঁজ হওয়া এই খেলোয়াড়দের সবাই ইরিত্রিয়ার স্থানীয় ফুটবলার।

দলের ১০ স্থানীয় খেলোয়াড়ের মধ্যে ৩ জন দেশে ফিরেছেন। নিখোঁজদের মধ্যে রয়েছেন দুই গোলরক্ষক কিব্রম সোলোমান ও আওয়েত মাহেরিনা, তিন ডিফেন্ডার এবং অভিজ্ঞ মিডফিল্ডার মেধান রেডিয়ে।

ইরিত্রিয়ার ফুটবলারদের এভাবে পালিয়ে যাওয়ার ঘটনা এবারই প্রথম নয়। গত ২০ বছরে দেশটির প্রায় ৮০ জন ফুটবলার, কোচ ও কর্মকর্তা বিদেশের মাটিতে গিয়ে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন। এর নেপথ্যে রয়েছে দেশটির অত্যন্ত কঠোর ও বিতর্কিত শাসনব্যবস্থা।

দীর্ঘমেয়াদী বাধ্যতামূলক সামরিক সেবা এবং নাগরিক স্বাধীনতার অভাব ফুটবলারদের দেশ ছাড়তে বাধ্য করছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে ২০০৭ থেকে ২০১৯ সালের মধ্যে কেনিয়া, তানজানিয়া, উগান্ডা ও বতসোয়ানাতেও একইভাবে দলবেঁধে পালিয়েছিলেন ইরিত্রিয়ার ফুটবলাররা।

বিস্ময়কর ব্যাপার হলো, গত ছয় বছর কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেলেই এবার আফ্রিকান কাপ অফ নেশনসের প্রিলিমিনারি রাউন্ডে বাজিমাত করেছিল ইরিত্রিয়া। মিশরীয় কোচ হেশাম ইয়াকানের অধীনে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও জার্মানির লিগে খেলা প্রবাসী ফুটবলারদের নিয়ে এক শক্তিশালী দল গড়েছিলেন তারা। কিন্তু জয়ের পরপরই স্থানীয় ফুটবলারদের এই পলায়ন পুরো অর্জনকেই যেন ম্লান করে দিয়েছে।

আগামী সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে ২০২৭ সালের কাপ অফ নেশনসের মূল বাছাইপর্ব অনুষ্ঠিত হওয়ার কথা। যেখানে বড় বড় দলগুলোর মুখোমুখি হওয়ার স্বপ্ন দেখছিল ইরিত্রিয়া। কিন্তু অর্ধেকের বেশি স্থানীয় খেলোয়াড় হারিয়ে এখন আন্তর্জাতিক ফুটবলে তাদের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে গভীর সংশয়। কনফেডারেশন অফ আফ্রিকান ফুটবল এই ঘটনাকে 'রহস্যময়' বলে অভিহিত করেছে।

নিজের দেশের ভেতরেই যারা 'বন্দী' অনুভব করেন, তাদের কাছে ফুটবল হয়তো কেবল একটি খেলা নয়, বরং বিদেশের মাটিতে স্বাধীনতার দরজা খোলার একটি পাসপোর্টের নাম। ইরিত্রিয়ার এই সাত ফুটবলারের পলায়ন সেই রূঢ় সত্যটিই আবার আঙুল দিয়ে দেখিয়ে দিল।

তথ্যসূত্র: আল জাজিরা

এআরএস
একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
ফরাসি ফরোয়ার্ড ও আন্তর্জাতিক ফুটবল তারকা পল পগবা এবং লিগ ওয়ানের ঐতিহ্যবাহী ক্লাব এএস মোনাকো পারস্পরিক সমঝোতার মাধ্যমে একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এক আনুষ্ঠানিক...
তিন-তিনটি ফাইনালে উঠেও শিরোপা ছোঁয়া হয়নি, স্বপ্নভঙ্গের সেই তিক্ত অতীতকে পেছনে ফেলে অবশেষে আফ্রিকান ফুটবলের শীর্ষ সিংহাসনে বসলো ক্যামেরুনের অদম্য নারীরা!
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর