জাতীয় সংসদে আরও ১০ বিল পাস

আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ০৪:০৯ পিএম

অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে স্থায়ী আইনে রূপান্তরের প্রক্রিয়ায় জাতীয় সংসদে আজ শুক্রবার (১০ এপ্রিল) আরও ১০টি বিল পাস হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনে কোনো ধরনের সংশোধনী প্রস্তাব ছাড়াই বিলগুলো সর্বসম্মতিক্রমে পাস হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

সংসদ সূত্রে জানা গেছে, অন্তর্বর্তী সরকারের জারি করা মোট ১৩৩টি অধ্যাদেশের মধ্যে বিশেষ কমিটি ৯৮টি অপরিবর্তিতভাবে এবং ১৫টি সংশোধনসহ পাসের সুপারিশ করেছিল। আজ পাস হওয়া ১০টি বিলই অপরিবর্তিতভাবে পাসের সুপারিশ ছিলো কমিটির।

পাস হওয়া বিলগুলোর মধ্যে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের পাঁচটি বিল উত্থাপন করেন। এগুলো হলো, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ বিল ২০২৬, বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ বিল ২০২৬, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ বিল ২০২৬, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ বিল ২০২৬ এবং রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল ২০২৬।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি (সংশোধন) বিল ২০২৬’ পাসের প্রস্তাব করলে সেটিও কণ্ঠভোটে পাস হয়। এছাড়া পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু ‘বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন বিল ২০২৬’ উত্থাপন করেন।

অর্থনৈতিক সংস্কারের অংশ হিসেবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তিনটি গুরুত্বপূর্ণ বিল পাস করেন। বিলগুলো হলো, আমানত সুরক্ষা বিল ২০২৬, এক্সাইজেস অ্যান্ড সল্ট বিল ২০২৬ এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) বিল ২০২৬।

সংশ্লিষ্ট মন্ত্রীরা বিলগুলো উত্থাপন করলে সংসদের সকল সদস্যের সম্মতিতে সেগুলো আইনে পরিণত হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মতে, এই আইনি কাঠামোগুলো দেশের প্রশাসনিক ও অর্থনৈতিক কার্যক্রমে আরও গতিশীলতা আনবে।

একাত্তর/আরএ
আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে রাষ্ট্র এবং সরকার হবে জনগণের কাছে জবাবদিহিমূলক,অর্থনীতি হবে অন্তর্ভুক্তিমূলক এবং সর্বোপরি নাগরিকের জীবন হবে নিরাপদ মর্যাদাপূর্ণ এবং সম্ভাবনাময়।
কাতারের সাবেক আমির, আধুনিক কাতারের স্থপতি এবং বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পিতা শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, নির্বাচিত সংসদ সদস্যদের জন্য এলাকা নির্ধারিত থাকলেও সংরক্ষিত নারী আসনের সদস্যদের জন্য এলাকা নির্ধারিত নেই।
দুর্গত মানুষের নিরাপত্তা ও ত্রাণ সহায়তায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
আর্জেন্টিনা বনাম স্পেনের মহাকাব্যিক ফাইনালের প্রথমার্ধ শেষ হতে না হতেই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম রূপ নিল পৃথিবীর সবচেয়ে বড় কনসার্ট ভেন্যুতে। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এই প্রথমবার আয়োজিত হলো...
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা বনাম স্পেনের মহাকাব্যিক ফাইনাল ম্যাচ শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে মাঠের উত্তেজনাকে এক ধাক্কায় আকাশচুম্বী করে তুললেন হলিউডের ‘মিশন ইম্পসিবল’ খ্যাত...
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপ ফাইনালের প্রথমার্ধের যুদ্ধ শেষ, আর স্কোরবোর্ড বলছে- স্পেন ০, আর্জেন্টিনা ০। দুই পরাশক্তির মাঠের লড়াই যেমন জমে উঠেছে, তেমনি মাঠের বাইরেও উত্তেজনার পারদ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর