চলতি সপ্তাহেই আলোচনায় ফিরতে পারে ইরান–যুক্তরাষ্ট্র, এবারও মধ্যস্থতায় ইসলামাবাদ

আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ পিএম

আগামী কয়েক দিনের মধ্যে এবং চলমান যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফা আলোচনার আয়োজন করতে চায় পাকিস্তান। মতপার্থক্য নিরসনে দুই পক্ষের সাথেই কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রেখেছে শাহবাজ প্রশাসন। 

নাম প্রকাশ না করার শর্তে মঙ্গলবার পাকিস্তানের একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, এই প্রস্তাবটি এ শর্তের ওপর নির্ভরশীল যে, পক্ষগুলো আলোচনার স্থান পরিবর্তনের কোনো দাবি করবে না। ফলে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচক দল এই সপ্তাহের শেষের দিকে পাকিস্তানে ফিরতে পারে।

ওই কর্মকর্তা স্পষ্ট করে বলেন, প্রথম দফা কোনো চুক্তি ছাড়াই শেষ হলেও, এই আলোচনা একটি চলমান কূটনৈতিক প্রক্রিয়ার অংশ এবং এটি কোনো বিচ্ছিন্ন বা ব্যর্থ প্রচেষ্টা হিসেবে দেখা উচিত নয়। 

এদিকে ইসলামাবাদে অবস্থিত ইরানি দূতাবাসের একজন কর্মকর্তা জানান, আগামী দফার আলোচনা এই সপ্তাহের শেষের দিকে বা আগামী সপ্তাহের শুরুতে হতে পারে। কিন্তু এখন পর্যন্ত কিছুই চূড়ান্ত হয়নি। 

তবে দ্বিতীয় দফা আলোচনার বিষয়ে মার্কিন কর্মকর্তাদের কাছ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

সবশেষ ইসলামাবাদের আরেকটি সূত্র জানিয়েছে, প্রতিনিধিদলগুলোকে আলোচনা পুনরায় শুরু করার জন্য ইসলামাবাদে ফিরে আসার একটি প্রস্তাব ওয়াশিংটন ও তেহরানে পাঠানো হয়েছে। এখনও কোনো তারিখ নির্ধারিত হয়নি, তবে উভয় দেশ এই সপ্তাহের শেষের দিকেই ফিরতে পারে।

ইসলামাবাদ পরবর্তী দফার আলোচনার সময় নিয়ে উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ করছে এবং বৈঠকটি সম্ভবত আগামী সপ্তাহান্তে অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছে সূত্রটি। 

আরবিএস
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর