ডেটলাইন মঙ্গলবার: আবারও বিশ্বের চোখ ইসলামাবাদে

সোমবার মার্কিন ও মঙ্গলবার ইরানি প্রতিনিধিরা পাকিস্তান পৌঁছাবেন

আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ০৮:০১ পিএম

আমেরিকা-ইরানের মধ্যকার চলমান ছয় সপ্তাহের সংঘাত এখন এক ভয়াবহ পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ মঙ্গলবার শেষ হচ্ছে। তবে, এখন পর্যন্ত কোনো পক্ষ থেকেই যুদ্ধবিরতি বাড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। বরং হরমুজ প্রণালী ঘিরে পাল্টাপাল্টি সামরিক অবস্থান এবং ট্রাম্পের ‘বোমা ফেলার’ হুঁশিয়ারি নতুন করে যুদ্ধের দামামা বাজাচ্ছে।

রোববার রবিবার বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল প্রায় শূন্যের কোঠায় নেমে আসে। ট্রাম্প অভিযোগ করেছেন, ইরান এই প্রণালীতে ফরাসি ও ব্রিটিশ জাহাজে গুলি চালিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।


তিনি স্পষ্ট করে বলেছেন, যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়াব না। সেক্ষেত্রে অবরোধ চলবে এবং দুর্ভাগ্যবশত আমাদের আবারও বোমা ফেলা শুরু করতে হবে। ট্রাম্পের দাবি, মার্কিন অবরোধের কারণে ইরান প্রতিদিন ৫০০ মিলিয়ন ডলারের আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে, যেখানে যুক্তরাষ্ট্রের কোনো ক্ষতি হচ্ছে না।

প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, তার প্রতিনিধি দল সোমবার সন্ধ্যায় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাবে। অন্যদিকে, ইরানের সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কলিবাফের নেতৃত্বে একটি ইরানি প্রতিনিধি দল মঙ্গলবার পাকিস্তানে পৌঁছাবে। ইরান আশা করছে, বুধবার যুদ্ধবিরতি বাড়ানোর একটি প্রতীকী ঘোষণা আসতে পারে।


এমনকি পরিস্থিতি অনুকূলে থাকলে দুই দেশের প্রেসিডেন্টদের উপস্থিতিতে একটি ‘ইসলামাবাদ ঘোষণা’ সই হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না তেহরান। তবে, হোয়াইট হাউস বা তেহরান থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

আলোচনার টেবিলে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সোজা জানিয়ে দিয়েছেন, ইরানকে তার পারমাণবিক অধিকার থেকে বঞ্চিত করার কোনো অধিকার ট্রাম্পের নেই। গত জুনে মার্কিন বিমান হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও ইরান এখনো তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত ত্যাগ করার দাবি অস্বীকার করে আসছে। কলিবাফের মতে, গত সপ্তাহের আলোচনায় কিছু অগ্রগতি হলেও ‘মৌলিক কিছু বিষয়ে’ এখনো ব্যাপক অমিল রয়ে গেছে।

ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া পোস্টে ইরানকে চূড়ান্ত সতর্কবার্তা দিয়ে বলেছেন, আমরা একটি অত্যন্ত ন্যায়সঙ্গত চুক্তির প্রস্তাব দিচ্ছি। যদি তারা এটি গ্রহণ না করে, তবে যুক্তরাষ্ট্রের জন্য ইরানের প্রতিটি বিদ্যুৎকেন্দ্র এবং সেতু ধ্বংস করে দেয়াটা হবে সম্মানের বিষয়। গত ৪৭ বছর ধরে যা করা উচিত ছিলো, এবার তা করার সময় এসেছে। আমরা আর ভালো সেজে বসে থাকতে পারবো না।


আগামী ৭২ ঘণ্টা নির্ধারণ করবে মধ্যপ্রাচ্য কি শান্তির পথে হাঁটবে নাকি এক প্রলয়ঙ্কারী ধ্বংসযজ্ঞের মুখোমুখি হবে। একদিকে যেমন ইসলামাবাদে কূটনৈতিক প্রচেষ্টার প্রস্তুতি চলছে, অন্যদিকে হরমুজ প্রণালীতে রণসজ্জা এবং ট্রাম্পের ‘ইরান কিলিং মেশিন’ বন্ধ করার হুমকি বিশ্ববাসীকে চরম উৎকণ্ঠায় রেখেছে।

তথ্যসূত্র: সিএনএন-আল জাজিরা-বিবিসি

এআরএস
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে তীব্র ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিনিময়ে মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি এক ভয়াবহ রূপ ধারণ করেছে। গত রবিবার তেহরান উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে...
নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ট্রফিটি উঁচিয়ে ধরার ২৪ ঘণ্টাও পার হয়নি, এর মধ্যেই বিজয়ী বীরের বেশে স্পেনের মাটিতে পা রেখেছে লাল-হলুদ ব্রিগেড! পরিষ্কার নীল আকাশের নিচে...
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের সেই মহাকাব্যিক লড়াইয়ে অতিরিক্ত সময়ের দ্বিতীয় অর্ধে ১০ জনের দল নিয়ে শেষ পর্যন্ত ভেঙে পড়েছিল আর্জেন্টিনার প্রতিরোধ। ১০৬ মিনিটে ফেরান তোরেসের এক নিখুঁত লক্ষ্যভেদে ২০২৬...
গণতন্ত্র রক্ষায় এবং জুলাই সনদকে বাস্তবরূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর