বগুড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী

আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ১১:৩৮ এএম

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো নিজ জেলা বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান। দীর্ঘ প্রায় দুই দশক পর পৈতৃক বাড়ি গাবতলীর বাগবাড়ীতেও যাওয়ার কথা রয়েছে তার।

সোমবার (২০ এপ্রিল) ভোর ৬টা ১০ মিনিটে তার গাড়িবহর গুলশানের বাসভবন ছেড়ে যায়। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান রয়েছেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এখন বগুড়ার পথে রয়েছেন। সড়কপথে যাচ্ছেন তিনি। সঙ্গে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান আছেন। ভোর ৬টা ১০ মিনিটে গুলশান এভিনিউ’র বাসা থেকে প্রধানমন্ত্রী বগুড়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন।

অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, বগুড়ায় প্রধানমন্ত্রী ব্যস্ত সময় কাটাবেন। ফ্যামিলি কার্ড বিতরণ, হামের টিকাদান ক্যাম্পেইনসহ বিভিন্ন কর্মসূচি রয়েছে। যাবেন নিজের পৈত্রিক বাড়িতেও। বিকেলে রয়েছে বিএনপি আয়োজিত জনসভা। এসব কর্মসূচি শেষ করে রাতে আবারও সড়কপথে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর প্রথম বগুড়া সফর।

এ সফরের মধ্য দিয়ে অনেকগুলো নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের পথে এগিয়ে যাবে সরকার। এছাড়া নানা কর্মসূচির পাশাপাশি দীর্ঘ ১৯ বছর পর তার পৈতৃক বাড়ি গাবতলীর বাগবাড়ীতে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। তাই তার এ সফর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের পাশাপাশি অনেকটা আবেগেরও।

সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১০টায় বগুড়া সার্কিট হাউসে পৌঁছার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বেলা ১১ টার দিকে তিনি জেলা জজকোর্টে অনলাইনে বেইলবন্ড কার্যক্রম ও বার সমিতির নবনির্বাচিত ভবনের উদ্বোধন করবেন। পরে বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণা করবেন।

এছাড়া তিনি গাবতলীর বাগবাড়ীতে নিজ পৈতৃক ভিটায় গিয়ে ফ্যামিলি কার্ড বিতরণ, শহীদ জিয়া গ্রাম হাসপাতাল পরিদর্শন এবং খালকাটা কর্মসূচির উদ্বোধন করবেন।

দিনের শেষ কর্মসূচি হিসেবে বিকেল ৪টায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন। এরপর তিনি বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন ও বাইতুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনঃনির্মাণ কাজের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী সন্ধ্যা ৬ টায় ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন।

ফেরার পথে তিনি বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ)-তে স্বল্পকালীন যাত্রাবিরতি করবেন। রাত ১১ টায় তিনি ঢাকায় পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

আরবিএস
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর