যুক্তরাষ্ট্র ও ইরানের কড়াকড়িতে জাহাজশূন্য হরমুজ প্রণালী

আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ০৪:১৭ পিএম

পণ্য ও তেলবাহী জাহাজ চলাচল নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বিরোধের জেরে টানা তৃতীয় দিনের মতো হরমুজ প্রণালী কার্যত জনশূন্য হয়ে পড়েছে। পারস্য উপসাগরে জাহাজ চলাচলের গতিপ্রকৃতি নিয়ে দুই দেশের চরম মতভেদের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

জাহাজ ট্র্যাকিং সাইট মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, এই প্রতিবেদন লেখা পর্যন্ত মাত্র তিনটি জাহাজ এই উপসাগরে প্রবেশ করেছে। এর মধ্যে দুটি ছিল তেলের ট্যাঙ্কার, যেগুলোতে কোনো জ্বালানি ছিল না। সোমবার ভোরে জ্বালানি ভর্তি মাত্র একটি ট্যাঙ্কার এই প্রণালী দিয়ে উপসাগর ত্যাগ করতে সক্ষম হয়েছে।

'নোভা ক্রেস্ট' নামক এই জাহাজটি তুর্কি একটি কোম্পানি দ্বারা পরিচালিত এবং এটি চলতি মাসের শুরুর দিকে ইরাকি বন্দর থেকে যাত্রা শুরু করেছিল। এর আগে রুশ তেল পরিবহনের দায়ে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন এই জাহাজটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

মেরিটাইম ইন্টেলিজেন্স গ্রুপ 'উইন্ডওয়ার্ড' জানিয়েছে, গত শনিবার ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) যখন হরমুজ প্রণালী পুনরায় বন্ধ ঘোষণা করে, তখন অন্তত ১৩টি জাহাজ তাদের পথ পরিবর্তন করে ফিরে যায়।

শনিবার একটি কন্টেইনার জাহাজে গোলাবর্ষণ করা হয় এবং আরও দুটি জাহাজ তাদের ওপর গুলি চালানোর খবর জানায়। এর ফলে রোববার সারাদিন এই প্রণালী দিয়ে কোনো তেলের ট্যাঙ্কার চলাচলের রেকর্ড পাওয়া যায়নি। তবে বিশ্লেষকরা সতর্ক করেছেন, সব জাহাজ তাদের অবস্থান জনসমক্ষে প্রকাশ করে না।

শিপিং বিষয়ক পরামর্শদাতা সংস্থা 'অ্যাম্ব্রে' সোমবার জানিয়েছে, "রেডিওর (ভিএইচএফ) মাধ্যমে কোনো হুমকি পাওয়ার সাথে সাথেই জাহাজগুলোকে তাদের পূর্বপরিকল্পিত যাত্রা বাতিল করে যাত্রা শুরুর স্থানে ফিরে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। বেশ কিছু বাণিজ্যিক জাহাজ ইতিমধ্যে অভিযোগ করেছে, আইআরজিসি নৌবাহিনী তাদের পথ না বাড়াতে এবং যাত্রা বন্ধ করতে নির্দেশ দিয়েছে।

তথ্যসূত্র: সিএনএন-রয়টার্স

এআরএস
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর