ডেল্টাকে রুখতে ফাইজারকে পেছনে ফেলছে মর্ডানা

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ০৯:৪৬ এএম

করোনার সবচেয়ে ভয়াবহ ধরন ডেল্টাকে প্রতিরোধ করার ক্ষেত্রে ফাইজারকে পেছনে ফেলেছে মর্ডানা। এই দুইয়ের পেছনে রয়েছে জনসন অ্যান্ড জনসন।

আমেরিকার ৯ রাজ্যে তিন মাস ধরে সমীক্ষা চালিয়ে এসব তথ্য দিয়েছে দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা- সিডিসি। জুন থেকে আগস্ট পর্যন্ত চালানো হয় এই সমীক্ষা।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) প্রকাশিত সমীক্ষার প্রতিবেদনে বলা হয়েছে, সব ধরনের টিকাই কম বেশি করোনাকে প্রতিরোধ করছে। কমাচ্ছে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর ঝুঁকি।

করোনার টিকাকরণ শেষ করেছেন এমন মানুষ ভাইরাসটিতে হলে মৃত্যুর আশঙ্কা প্রায় ১১ গুণ কম। আর, হাসপাতালে ভর্তির সম্ভাবনাও ১০ গুণ কমে যায়।

বিশেষ করে আমেরিকায় ব্যবহৃত ফাইজার, মর্ডানা ও জনসন- এই তিন টিকাই করোনার ডেল্টা ধরনকে রুখে দিতে পেরেছে। এক্ষেত্রে সবাইকে টেক্কা দিয়েছে মর্ডানা।

সমীক্ষায় দেখা গেছে, হাসপাতালে ভর্তি হওয়া রুখতে মডার্নার টিকা ৯৫ শতাংশ কার্যকর, ফাইজার ৮০ শতাংশ এবং জনসন অ্যান্ড জনসনের টিকা ৬০ শতাংশ কার্যকর।

আরও পড়ুন: দক্ষিণ এশিয়ায় কমলেও বিশ্বে বাড়ছে করোনা সংক্রমণ

সিডিসির সমীক্ষা বলছে, টিকার নেয়া থাকলে ডেল্টা সংক্রমণ যতটা ভয়াবহ হয়ে উঠতে পারছে, কোন টিকাই না নেয়া থাকলে সেই ভয়াবহতার সম্ভাবনা পাঁচ থেকে সাত গুণ বেড়ে যাচ্ছে।

সমীক্ষায় আরো বলা হয়েছে ৭৫ বছর ও তার বেশি বয়সীদের ক্ষেত্রে মডার্না, ফাইজার ও জনসন এই তিনটি টিকারই কার্যকারিতা কমে যাচ্ছে। যা আগের সমীক্ষাগুলোতে দেখা যায়নি।


একাত্তর/আরএ

মানবশরীরে করোনা টিকার দু'টি বিরল নতুন কিন্তু ব্যতিক্রমী পার্শ্বপ্রতিক্রিয়া শনাক্ত করতে সক্ষম হয়েছেন গবেষকরা। এ নিয়ে এখন পর্যন্ত করা সবচেয়ে বড় গবেষণায় দেখা গেছে, করোনা টিকার পার্শ্বপ্রতিক্রিয়া...
করোনা মহামারীর ধকল কাটিয়ে উঠতে না উঠতেই শুরু হয়ে যায় পরবর্তী মহামারী নিয়ে গবেষকদের সতর্ক উচ্চারণ।
বিশ্বজুড়ে আবারও শুরু হয়েছে প্রাণঘাতী করোনার প্রকোপ। বিভিন্ন দেশে গত এক মাসে করোনা সংক্রমণের হার বেড়েছে ৫২ শতাংশ। সেই সঙ্গে বাড়ছে মৃত্যু হারও।
করোনা মহামারির কারণে প্রায় সাড়ে তিন বছর বন্ধ রাখার পর অবশেষে বিদেশিদের জন্য সীমান্ত খুলেছে উত্তর কোরিয়া।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর