বিশ্ব ধরিত্রী দিবস আজ

আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ১১:১৬ এএম

আজ বিশ্ব ধরিত্রী দিবস। পরিবেশ সুরক্ষা ও সচেতনতা গড়ে তুলতে প্রতিবছর ২২ এপ্রিল বিশ্বজুড়ে দিনটি পালন করা হয়।

জলবায়ু পরিবর্তন, দূষণ আর নির্বিচার বন উজাড়ের কারণে ক্রমেই হুমকির মুখে পড়ছে এই পৃথিবী। একমাত্র বাসযোগ্য এই গ্রহকে রক্ষা করতে এখন প্রয়োজন বৈশ্বিক সচেতনতা, দায়িত্বশীল আচরণ এবং কার্যকর উদ্যোগ।

মানুষের অসচেতনতা, অতিভোগবাদী জীবনযাপন ও অপরিকল্পিত উন্নয়নের চাপে প্রতিনিয়ত ক্ষতবিক্ষত হচ্ছে ধরিত্রী। বায়ুদূষণ, নদী দূষণ, প্লাস্টিক বর্জ্য, বন ধ্বংস—সব মিলিয়ে পৃথিবী হারাচ্ছে তার প্রাকৃতিক ভারসাম্য। এর ফলেই বাড়ছে গড় তাপমাত্রা, দ্রুত গলছে হিমবাহ, বাড়ছে ঘূর্ণিঝড়, বন্যা, খরা ও তাপপ্রবাহের মতো প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি।

১৯৭০ সালের ২২ এপ্রিল প্রথমবারের মতো বিশ্ব ধরিত্রী দিবস পালনের সূচনা হয়। মার্কিন সিনেটর গেইলর্ড নেলসন-এর উদ্যোগে পরিবেশ সচেতনতা তৈরির লক্ষ্যে শুরু হওয়া এই দিনটি এখন বিশ্বের ১৯০টিরও বেশি দেশে পালিত হয় পরিবেশ রক্ষার আহ্বান নিয়ে।

জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে বাংলাদেশও মুক্ত নয়। ঘূর্ণিঝড়, বন্যা, খরা, অতিরিক্ত তাপপ্রবাহ—সবই আশঙ্কাজনক হারে বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, মানুষের পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড ও উদাসীনতার ফলেই এই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

গাছ লাগানো, প্লাস্টিকের ব্যবহার কমানো, পানি ও বিদ্যুতের অপচয় রোধ, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার—এমন ছোট ছোট উদ্যোগই বড় পরিবর্তনের সূচনা করতে পারে। ব্যক্তিগত সচেতনতা থেকে সামাজিক উদ্যোগ—সব মিলেই রক্ষা পেতে পারে পৃথিবী।

বিশেষজ্ঞরা বলছেন, পৃথিবী আমাদের একমাত্র আশ্রয়। এই গ্রহ যদি ধ্বংসের পথে এগোয়, তবে মানবজাতির টিকে থাকাও অনিশ্চিত হয়ে পড়বে। তাই ধরিত্রী রক্ষা এখন কেবল সচেতনতার আহ্বান নয়, এটি আমাদের অস্তিত্ব রক্ষার সংগ্রাম।

আরবিএস
বৈশ্বিক উষ্ণায়নের ফলে সৃষ্ট জলবায়ু পরিবর্তনজনিত বিপর্যয়ের সরাসরি ঝুঁকিতে রয়েছে বিশ্বের প্রায় ৯০ কোটি দরিদ্র মানুষ। যা বিশ্বের দরিদ্র জনগোষ্ঠীর প্রায় ৮০ শতাংশ।
জলবায়ু পরিবর্তনের কারণে প্রকৃতির রুদ্র রূপ দেখছে পৃথিবী। বৈরী আর বিরূপ আবহাওয়ায় টালমাটাল গোটা বিশ্ব।
জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, ২০২৪ সালে চরম আবহাওয়ার কারণে বিশ্বের ৮৫টি দেশে প্রায় ২৪ কোটি ২০ লাখ শিশুর শিক্ষা ব্যাহত হয়েছে, অর্থাৎ এসব দেশে প্রতি সাতজন শিক্ষার্থীর মধ্যে একজনের...
আলোচনা শুরুর প্রায় এক দশক পর কার্বন নিঃসরণ কমানোর বিষয়ে একটি চুক্তিতে একমত হয়েছে বিশ্ব সম্প্রদায়। শনিবার আজারবাইজানের রাজধানী বাকুতে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে এই চুক্তিতে রাজি হয়েছে তারা।
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের ২৪ ঘণ্টার মধ্যেই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সদ্য প্রকাশিত পুরুষদের র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ের...
ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে সাংবাদিক মো. সাইদুর রহমানকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
ইংল্যান্ড ও লিভারপুলের কিংবদন্তি ফুটবলার কেভিন কিগান আর নেই। ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াই শেষে ৭৫ বছর বয়সে মারা গেছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা। সোমবার এক পারিবারিক বার্তার মাধ্যমে তাঁর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর