হামের রোগী ফেরানো যাবে না, শয্যা বাড়ানোর নির্দেশ

আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ০৫:০৪ পিএম

সারাদেশে হামের রোগীর চাপ বৃদ্ধি পাওয়ায় দেশের সব সরকারি হাসপাতালকে শয্যা সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সঙ্গে শয্যা সঙ্কটের অজুহাতে কোনো হাসপাতাল থেকে হাম বা হামের উপসর্গ থাকা কোনো রোগীকে অন্য কোথাও ফেরত পাঠানো যাবে না বলেও স্পষ্ট জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত ২১ এপ্রিল স্বাস্থ্য অধিদপ্তরের মহাখালী কার্যালয় থেকে এই জরুরি আদেশ জারি করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসানের সই করা এই নির্দেশনায় বলা হয়েছে, হাসপাতালে শয্যা খালি না থাকলেও কোনো রোগীকে ফিরিয়ে দেওয়া যাবে না। প্রয়োজনে তাৎক্ষণিক অতিরিক্ত শয্যার ব্যবস্থা করে চিকিৎসা নিশ্চিত করতে হবে। তবে কোনো রোগীর যদি কেবলমাত্র জটিল বা উন্নত চিকিৎসার প্রয়োজন হয়, তবেই তাকে অন্য হাসপাতালে স্থানান্তর বা রেফার্ড করা যাবে।

রেফার্ড করার ক্ষেত্রে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা হাসপাতাল, মেডিক্যার কলেজ হাসপাতাল এবং বিশেষায়িত হাসপাতালের নির্ধারিত ‘রেফারাল চেইন’ কঠোরভাবে অনুসরণের নির্দেশ দিয়েছে অধিদপ্তর। নির্দেশনায় সতর্ক করে বলা হয়েছে, এই নিয়ম লঙ্ঘিত হলে সংশ্লিষ্ট হাসপাতালের প্রধানকে ব্যক্তিগতভাবে এর দায়ভার গ্রহণ করতে হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে দেশে হাম রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়তে থাকায় হাসপাতালগুলোতে রোগীর প্রবল চাপ তৈরি হয়েছে। অনেক ক্ষেত্রে শয্যা সংকটের কারণে রোগী ভোগান্তির খবর পাওয়া যাচ্ছে। এমন পরিস্থিতিতে রোগীদের নিরবিচ্ছিন্ন সেবা নিশ্চিত করতেই সরকারি হাসপাতালগুলোকে এই তাৎক্ষণিক নির্দেশনা দেওয়া হয়েছে।

অধিদপ্তরের এই নির্দেশনা দেশের সব সরকারি হাসপাতালে অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।

একাত্তর/এসি
২০২৪-২৫ সালে আগের সরকারের গাফিলতির কারণেই দেশে হামের প্রাদুর্ভাব ঘটেছে মন্তব্য করে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেছেন, এটা জানার জন্য তদন্তের প্রয়োজন নেই। 
সারাদেশে গেলো ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ শনাক্ত হয়েছে ১ হাজার ১৫৩ জনের।
হামের প্রাদুর্ভাবে শিশু মৃত্যুর ঘটনায় কেন অনুসন্ধান কমিটি গঠন করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। একই সাথে হামের প্রাদুর্ভাবে মারা যাওয়া শিশুদের প্রত্যেকের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ...
আসন্ন পবিত্র ঈদুল আজহার ছুটির সময়ে দেশের হাসপাতাল ও ক্লিনিকসমূহে চিকিৎসা সেবা নিরবচ্ছিন্ন রাখতে বিশেষ নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত এই ছুটির সময়ে সরকারি ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর