এক যুগ পর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতলো বাংলাদেশ

আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ০৮:১৯ পিএম

নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে ওয়ানডে সিরিজের শুরুটা হার দিয়ে করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে সিরিজে সমতা আনে টাইগাররা। ফলে চট্টগ্রামে অনুষ্ঠিত শেষ ম্যাচটি হয়ে ওঠে সিরিজ নির্ধারণী। সেই ম্যাচেই শান্তর সেঞ্চুরি আর মুস্তাফিজের ফাইফারে দাপুটে জয় তুলে নিয়ে সিরিজ নিজেদের করে নিলো বাংলাদেশ।  

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে ২০১৩-১৪ সালের পর এই প্রথম সিরিজ জিতলো বাংলাদেশ। 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করতে নামা বাংলাদেশের শুরুটা ছিলো বিপর্যয়ের। ও’রোর্কের গতি আর সুইংয়ে প্যাভিলিয়নের পথ ধরেন টপ-অর্ডারের ব্যাটাররা। দ্রুত উইকেট হারিয়ে স্বাগতিকরা যখন চাপে, তখন দলের হাল ধরেন শান্ত ও লিটন। এই জুটির সাবধানি অথচ আক্রমণাত্মক ব্যাটিংয়ে ইনিংস পুনর্গঠিত হয়।

দুজনই সাবলীল ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরি তুলে নেন। মনে হচ্ছিলো দুজনেই বড়ো শতকের দিকে এগিয়ে যাচ্ছেন, কিন্তু খেলার ধারার বিপরীতে উইকেট বিলিয়ে দিয়ে ফেরেন লিটন দাস (৭৬)।

লিটন ফিরলেও শান্ত নিজের লড়াই চালিয়ে যান এবং এক চমৎকার সেঞ্চুরি পূর্ণ করেন। তবে শতকের পর রানের গতি বাড়াতে গিয়ে বাউন্ডারি লাইনে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি। শান্ত থামেন ১০৫ রান করে।

চট্টগ্রামের মন্থর উইকেটে নতুন ব্যাটারদের জন্য স্ট্রোক খেলা বেশ কঠিন হয়ে দাঁড়ায়। ফলে শেষ পাঁচ ওভারে বাংলাদেশ যেভাবে ঝড় তুলতে চেয়েছিলো, তা আর সম্ভব হয়নি। শেষ পাঁচ ওভারে কিউই বোলাররা অত্যন্ত নিয়ন্ত্রিত বোলিং করে মাত্র ৩৪ রান খরচ করেন।

৫০ ওভারে বাংলাদেশের স্কোর গিয়ে দাঁড়ায় আট উইকেট হারিয়ে ২৬৫।

২৬৬ রানের লক্ষ্য তাড়ায় শুরু থেকেই চাপে পড়ে নিউজিল্যান্ড। নতুন বল হাতে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন মুস্তাফিজুর রহমান। ইনিংসের চতুর্থ ওভারে কিউইদের প্রথম আঘাত আসে তার হাতেই। দ্বিতীয় বলেই মুস্তাফিজের বাউন্স সামলাতে ব্যর্থ হন হেনরি নিকোলস। ব্যাট ছুঁয়ে বল উঠে যায় উইকেটকিপার লিটন দাসের গ্লাভসে। ৪ রান করে ফেরেন নিকোলস, ভাঙে ৮ রানের উদ্বোধনী জুটি।

অন্য ওপেনার উইল ইয়াংও বড় ইনিংস খেলতে পারেননি। নাহিদ রানার অফ স্ট্যাম্পের বাইরের লেংথ ডেলিভারিতে খোঁচা দিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি। ২৫ বলে ১৯ রান করে সাজঘরে ফেরেন ইয়াং।

৫৪ রানে ২ উইকেট হারানোর পর দায়িত্ব নেন অধিনায়ক টম ল্যাথাম। তবে তিনিও ব্যর্থ হন। ইনিংসের ১৭তম ওভারে মেহেদী হাসান মিরাজের মিডল স্ট্যাম্পের ওপর করা বলে সুইপ করতে গিয়ে টপ এজ হয়ে শর্ট ফাইন লেগে দাঁড়িয়ে থাকা শরিফুল ইসলামের হাতে ধরা পড়েন তিনি। ১৩ বলে ৫ রান করে আউট হন ল্যাথাম।

৬১ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া কিউইদের হাল ধরেন নিক কেলি ও মোহাম্মদ আব্বাস। বিশেষ করে কেলি দারুণ ব্যাটিং করে ফিফটি তুলে নেন ৬৮ বলে। তবে ফিফটির পর বেশিদূর যেতে পারেননি তিনি। ৫৯ রান করে মুস্তাফিজের শিকার হয়ে ভাঙেন ৪৭ রানের জুটি।

অন্য প্রান্তে ভালো শুরু পাওয়া আব্বাসকে বোল্ড করেন শরিফুল ইসলাম। ৩৬ বলে ২৫ রান করে ফেরেন তিনি। এতে ১২৪ রানে পঞ্চম উইকেট হারিয়ে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে যায় নিউজিল্যান্ড।

শেষদিকে ডিন ফক্সক্রফট একাই লড়াই চালিয়ে যান। তার ৭৫ রানের ইনিংস কেবল হারের ব্যবধান কমায়। নির্ধারিত ৪৪ ওভার ৫ বলে ২১০ রানে অলআউট হয় নিউজিল্যান্ড।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ৫০ ওভারে ২৬৫/৮ (সাইফ ০, তানজিদ ১, সৌম‍্য ১৮, শান্ত ১০৫, লিটন ৭৬, হৃদয় ৩৩*, মিরাজ ২২, শরিফুল ১, তানভির ০, মোস্তাফিজ ৩*; ও’রোউর্ক ৭-১-৩২-৩, স্মিথ ৯-০-৫০-০, লিস্টার ১০-০-৬২-২, আব্বাস ৫-০-১৬-০, ক্লার্কসন ৩-০-১৯-০, লেনক্স ১০-০-৫০-২, ফক্সক্রফট ৬-০-৩৫-১)

নিউজিল্যান্ড: ৪৪.৫ ওভারে ২১০/১০ (নিকোলস ৪, কেলি ৫৯, ইয়াং ১৯, ল্যাথাম ৫, আব্বাস ২৫, ফক্সক্রফট ৭৫, ক্লার্কসন ৬, স্মিথ ২, লেনক্স ২, ও’রোউর্ক  ১, লিস্টার ২*; শরিফুল ৭-০-১৯-১, মোস্তাফিজুর ৯.২-২-৪৩-৫, নাহিদ ১০-১-৩৭-২, তানভির ১০-০-৭০-০, মিরাজ ৮.৫-০-৩৬-২)

ফল: বাংলাদেশ ৫৫ রানে ম্যাচ এবং ২-১ ব্যবধানে সিরিজ জয়ী।

ম্যান অফ দা ম্যাচ: নাজমুল হোসেন শান্ত

ম্যান অফ দা সিরিজ: নাহিদ রানা

আরবিএস
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর