জ্বালানি সংকট সমাধানে সংসদে বিশেষ কমিটি গঠন

আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ০৬:২৩ পিএম

মধ্যপ্রাচ্যে চলমান সংকটের প্রভাবে দেশে তৈরি হওয়া জ্বালানি সংকট সমাধানে জাতীয় সংসদে দশ সদস্যের বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির মেয়াদ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ৩০ দিন।

রোববার (২৬ এপ্রিল) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে কমিটি গঠনের প্রস্তাবটি সংসদে উত্থাপন করেন চিফ হুইপ নুরুল ইসলাম।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানি তেল নিয়ে বৈশ্বিক সমস্যার সৃষ্টি হয়েছে। যার আঁচ বাংলাদেশে এসে লেগেছে। এরূপ পরিস্থিতি মোকাবেলায় করণীয় নির্ধারণে সংসদে ঐতিহাসিক ঐকমত্যের ভিত্তিতে বিরোধী দলের নেতার প্রস্তাব মত সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি ও বিরোধী দলের সদস্যদের সমন্বয়ে একটি দশ সদস্য বিশিষ্ট কমন কমিটি গঠনে একমত হয়েছেন। সংসদে এই কমিটিতে সংসদ নেতা সরকারি দলের পাঁচজন সদস্যের নাম প্রস্তাব করেন এবং সংসদ নেতার অনুরোধে বিরোধীদলের নেতাও পাঁচজন বিরোধীদলের সদস্যের নাম প্রস্তাব করেছেন।

কার্যপ্রণালী-বিধির ২৬৬ বিধি অনুযায়ী চিফ হুইপ বিশেষ কমিটির সদস্যদের নাম প্রস্তাব করেন।

কমিটির সভাপতি সিরাজগঞ্জ-২ আসনের সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। কমিটির সদস্যরা হলেন- যশোর-৩ আসনের সংসদ সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, লক্ষীপুর-৪ আসনের সদস্য এ. বি. এম আশরাফ উদ্দিন (নিজান), শরীয়তপুর-৩ আসনের সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মানিকগঞ্জ-২ আসনের সদস্য মঈনুল ইসলাম খান, ঢাকা-১২ আসনের সদস্য মো. সাইফুল আলম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সদস্য মো. নুরুল ইসলাম, ঢাকা-১৬ আসনের সদস্য মো. আব্দুল বাতেন, কুমিল্লা-৪ আসনের সদস্য মো. আবুল হাসনাত এবং সিলেট-৫ আসনের সদস্য মোহাম্মদ আবুল হাসান।

চিফ হুইপ কমিটির সদস্যদের নাম প্রস্তাবের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম বিষয়টি ভোটে দেন। পরে সর্বসম্মতিক্রমে তা পাস হয়।

কমিটির কার্যপরিধি ও মেয়াদ সম্পর্কে চিফ হুইপ বলেন, এই কমিটির মেয়াদ হবে ৩০ দিন। কমিটি সাম্প্রতিক জ্বালানি নিয়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় করণীয় সম্পর্কে সংসদে সুপারিশসহ রিপোর্ট প্রদান করবে।

আরবিএস
আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে রাষ্ট্র এবং সরকার হবে জনগণের কাছে জবাবদিহিমূলক,অর্থনীতি হবে অন্তর্ভুক্তিমূলক এবং সর্বোপরি নাগরিকের জীবন হবে নিরাপদ মর্যাদাপূর্ণ এবং সম্ভাবনাময়।
কাতারের সাবেক আমির, আধুনিক কাতারের স্থপতি এবং বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পিতা শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, নির্বাচিত সংসদ সদস্যদের জন্য এলাকা নির্ধারিত থাকলেও সংরক্ষিত নারী আসনের সদস্যদের জন্য এলাকা নির্ধারিত নেই।
দুর্গত মানুষের নিরাপত্তা ও ত্রাণ সহায়তায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
এবারের ফিফা বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি যেন পুরোপুরি, আমেরিকান ফুটবলের ফাইনাল হিসাবে পরিচিত সুপার বোলের আদলে রূপ নিতে যাচ্ছে, যেখানে প্রথমার্ধের বিরতিতে পারফর্ম করবেন জাস্টিন বিবার, ম্যাডোনা, শাকিরা...
নিউ ইয়র্ক এবং নিউ জার্সি অঞ্চলে আচমকা ধেয়ে আসা তীব্র বজ্রঝড় আর বৈরী আবহাওয়ার কারণে ভেস্তে গেছে বিশ্বকাপ ফাইনালের আগে স্পেন ও আর্জেন্টিনার শেষ মুহূর্তের চূড়ান্ত অনুশীলন সেশন! রবিবারের সেই...
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর