সারাদেশে মাধ্যমিক বিদ্যালয়ে ‘আওয়ার অফ এআই’ ক্যাম্পেইন শুরু

আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ০১:২৪ পিএম

জ্ঞানভিত্তিক ও উদ্ভাবনী বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের কোডিং এবং প্রোগ্রামিং বিষয়ে দক্ষ করতে সারাদেশের মাধ্যমিক বিদ্যালয়ে ‘আওয়ার অফ এআই ইন বাংলাদেশ-২০২৬’ ক্যাম্পেইন শুরু হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) থেকে শুরু হওয়া মাসব্যাপী এই কার্যক্রম চলবে আগামী ২৬ মে পর্যন্ত।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক আদেশে এ কথা জানানো হয়। খবর বাসসের। 

এ সংক্রান্ত আদেশে মাউশির মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। 

এতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের উদ্যোগে বৈশ্বিক প্রতিষ্ঠান ‘কোড.ওআরজি’-এর সহযোগিতায় এবং এসপায়ার টু ইনোভেট (এটুআই)-এর কারিগরি সহায়তায় বাংলাদেশে এই ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে।

এতে আরও বলা হয়, দেশের সকল মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীরা এই কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পাবে। শিক্ষার্থীদের কোডিং ও প্রোগ্রামিংয়ের প্রাথমিক ধারণা দিয়ে আগামীর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করাই এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য।

মাউশির নির্দেশনা অনুযায়ী, এই ক্যাম্পেইন সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য শিক্ষক বাতায়নের ‘আইসিটি৪ই অ্যাম্বাসেডর’ এবং আইসিটি শিক্ষকদের যুক্ত করা হবে। সংশ্লিষ্ট শিক্ষকরা নির্ধারিত গাইডলাইন অনুসরণ করে শিক্ষার্থীদের নিয়ে ‘কিশোর বাতায়ন’ প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন সম্পন্ন করে ক্যাম্পেইনটি পরিচালনা করবেন।

কার্যক্রমটি সফল করতে মাউশির অধীন দেশের সকল আঞ্চলিক উপপরিচালক, জেলা শিক্ষা অফিসার এবং উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের প্রয়োজনীয় অনলাইন মিটিং ও মাঠ পর্যায়ে সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

আরবিএস
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) দেশের সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫’ উপলক্ষে ডকুমেন্টারি প্রদর্শনের নির্দেশ দিয়েছে।
চলমান তাপপ্রবাহের কারণে রোববার শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে না। আগামী সাত দিন ছুটি ঘোষণা করেছে সরকার। ২৮ এপ্রিল খুলবে সব শিক্ষাপ্রতিষ্ঠান।
রোজার মাসে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার নিয়ে সরকারের নির্দেশের বিষয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ। এর ফলে রমজান মাসে স্কুল খোলা রাখতে আর কোনো বাধা থাকলো না।
শীতে মাধ্যমিক বিদ্যালয়গুলোর জন্য নতুন নির্দেশনা দেওয়ার তা আবার বদলেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের কাছে হারের পর ফরাসি টিভি চ্যানেল এম সিক্সে মুখ খুলেছেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপে। প্রথমার্ধে দলের জঘন্য পারফরম্যান্স নিয়ে ক্ষোভ উগড়ে দেয়ার পাশাপাশি...
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ৫১ জন।
তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি জয়ের জন্য বাংলাদেশকে ১৪৪ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে।
ইউরোপসেরা স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপের মেগা ফাইনালে মাঠে নামার মাত্র কয়েক ঘণ্টা আগে ফুটবল বিশ্বে আবেগের এক মহা বিস্ফোরণ ঘটালেন আর্জেন্টিনার মহানায়ক লিওনেল মেসি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর