তাপমাত্রা ১৭ নয়, ১০ ডিগ্রিতে নামলে স্কুল বন্ধ

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ০৬:২৯ পিএম

শীতে মাধ্যমিক বিদ্যালয়গুলোর জন্য নতুন নির্দেশনা দেওয়ার তা আবার বদলেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মঙ্গলবার জারি করা নতুন নির্দেশনায় মাউশি বলেছে, যেসব জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে আসবে, সেসব জেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রাখতে হবে।

এর ঘণ্টাখানেক আগেই এক নির্দেশনায় মাউশি থেকে বলা হয়েছিলো, তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রাখতে হবে।

নির্দেশনায় বলা হয়েছে, দেশের বিভিন্ন জেলায় তীব্র শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে। চলমান এই শৈত্যপ্রবাহে শিক্ষার্থীদের শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে মর্মে বলে জানা যাচ্ছে।

‘এক্ষেত্রে যেসব জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে (আবহাওয়ার পূর্বাভাসের প্রমাণসহ) নেবে যাবে, আঞ্চলিক উপপরিচালকরা ওইসব জেলার শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ বন্ধ রাখার বিষয়ে নির্দেশনা প্রদান করবেন।’

প্রথম নির্দেশনায় সই করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ।

তবে পরের নির্দেশনায় সিই করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম জিয়াউল হায়দার হেনরী। 

জানুয়ারি মাসে দেশের শীতের প্রকোপ থাকে সবচেয়ে বেশি। এ মাসে রাতের গড় তাপমাত্রা থাকে ১০ ডিগ্রি সেলসিয়াস।

আর দেশের তাপমাত্রা সব থেকে বেশি নেমে যায় রংপুর ও রাজশাহী বিভাগে। খুলনা ও সিলেট বিভাগের কিছু জায়গাতেও তাপমাত্রা নেমে আসে। মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো শ্রীমঙ্গলে ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। 

আরবি
জ্ঞানভিত্তিক ও উদ্ভাবনী বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের কোডিং এবং প্রোগ্রামিং বিষয়ে দক্ষ করতে সারাদেশের মাধ্যমিক বিদ্যালয়ে ‘আওয়ার অফ এআই ইন বাংলাদেশ-২০২৬’ ক্যাম্পেইন শুরু হয়েছে।
দেশে শৈত্যপ্রবাহের বিস্তার কিছুটা কমেছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) পঞ্চগড়, কুড়িগ্রাম এবং নীলফামারী জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এর আগে সোমবার (১২ জানুয়ারি) আট জেলায়...
কুয়াশায় ঢেকে গেছে সারাদেশ। বেশ কয়েক দিন ধরেই দেশের প্রায় সব অঞ্চলেই অনুভূত হচ্ছে তীব্র শীত। আবহাওয়া অফিসের তথ্যমতে, সোমবার (৫ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা পাবনার ঈশ্বরদীতে ৮ দশমিক ৪ ডিগ্রি...
মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, দিনাজপুর, পঞ্চগড়, সিলেট, মৌলভীবাজার, কুমিল্লা, খুলনা, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, বরিশাল ও ভোলা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর