‘বায়বীয় টিকেট’ বিক্রেতারা উন্নয়নে বাধা ও বিশৃঙ্খলার চেষ্টায়: প্রধানমন্ত্রী

আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ পিএম

প্রধানমন্ত্রী হয়ে প্রথমবারের মতো যশোর সফরে এসে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তারেক রহমান। তিনি বলেছেন, দেশে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে বিএনপি তা হতে দেবে না। 

সোমবার (২৭ এপ্রিল) বিকেলে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জেলা বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, যারা নির্বাচনের আগে অস্বাভাবিক ‘বায়বীয় টিকেট’ বিক্রি করেছে, তারাই এখন সরকারের উন্নয়ন পরিকল্পনাগুলো বাধাগ্রস্ত করতে চায়। তিনি বলেন, দেশের মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে এবং উন্নয়নের ম্যান্ডেট দিয়েছে যাতে প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা যায়।

দীর্ঘ ১৯ বছর পর রাষ্ট্র ক্ষমতায় ফেরার পর প্রধানমন্ত্রী হিসেবে এটাই তারেক রহমানের প্রথম যশোর সফর। তার এই সফর ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ছিল ব্যাপক উচ্ছ্বাস। বিকেল সাড়ে চারটার পর তিনি সভামঞ্চে উপস্থিত হয়ে হাত উঁচিয়ে উপস্থিত জনতার অভিবাদন গ্রহণ করেন।

জনসভায় প্রধানমন্ত্রী সতর্ক করে দিয়ে বলেন, কেউ কেউ মঞ্চে বড়ো বড়ো কথা বলে ফ্যাসিবাদের সঙ্গে মিটিং করেছে। যারা নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তাদের বিরুদ্ধে দেশবাসীকে সতর্ক থাকার আহবান জানান তিনি।

সরকার প্রধান আরও বলেন, জনগণের ন্যায্য অধিকার বাস্তবায়ন করাই এই সরকারের মূল অগ্রাধিকার। নেতাকর্মীদের উদ্দেশে তিনি দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দেন।

জনসভায় স্থানীয় নেতৃবৃন্দ যশোরের বিভিন্ন সমস্যা ও সঙ্কটের কথা প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। তিনি ধৈর্য ধরে তাদের কথা শোনেন এবং এসব সমস্যা সমাধানের পাশাপাশি উন্নয়নের নানা প্রতিশ্রুতি দেন। ১৯ বছর পর সরকার প্রধানের সরাসরি আশ্বাসে সুষম উন্নয়নের সুফল পাওয়ার আশায় বুক বাঁধছেন যশোরবাসী।

একাত্তর/এসি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের প্রকাশিত ঐতিহাসিক ছবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া বিভ্রান্তির রেশ...
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত সারা বাংলাদেশের হাটে-মাঠে গিয়ে তরুণ সমাজকে সংগঠিত করেছেন তিনি। যার ফলশ্রুতিতে আজকের এই বিএনপি...
দেশের বর্তমান জ্বালানি সংকট ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চরম ক্ষোভ প্রকাশের পাশাপাশি বিরোধীদের কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর