ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রণোদনা বোনাসে শর্ত শিথিল

আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ০৬:৫২ পিএম

ব্যাংক খাতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের প্রণোদনা বোনাস প্রদানে শর্ত আংশিক শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) জারি করা এক প্রজ্ঞাপনে কেন্দ্রীয় ব্যাংক জানায়, কোনো বছরে নির্ধারিত শর্ত অনুযায়ী প্রণোদনা বোনাস প্রাপ্য না হলেও, বিশেষ অর্জনের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ সর্বোচ্চ এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ বোনাস হিসেবে দেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারবে।

এর আগে, ২০২৫ সালের ৯ ডিসেম্বর জারি করা এক সার্কুলারে প্রণোদনা বোনাস প্রদানের জন্য নির্দিষ্ট কিছু শর্ত নির্ধারণ করা হয়েছিল। নতুন নির্দেশনায় সেই শর্তের আওতায় আংশিক ছাড় দেওয়া হয়েছে।

২০২৫ সালের ৯ ডিসেম্বর জারি করা কেন্দ্রীয় ব্যাংকের জারি করা ওই সার্কুলারে বলা হয়, কেবল প্রকৃত আয়-ব্যয়ের ভিত্তিতে অর্জিত মুনাফা থাকলেই প্রণোদনা বোনাস প্রদান করা যাবে। কোনো অবস্থাতেই অর্জিত না হওয়া বা অনির্ধারিত আয়ের ভিত্তিতে বোনাস দেওয়া যাবে না। 

এতে আরও বলা হয়, পুঞ্জীভূত মুনাফা থেকে প্রণোদনা বোনাস প্রদান করা যাবে না। পাশাপাশি ব্যাংকের নিয়ন্ত্রক মূলধনে কোনো ঘাটতি কিংবা প্রভিশন ঘাটতি থাকলে বোনাস দেওয়ার সুযোগ থাকবে না। 

এ ছাড়া বোনাস প্রদানের ক্ষেত্রে ব্যাংকিং সূচকের উন্নয়ন ও শ্রেণিকৃত ঋণ আদায়ে সন্তোষজনক অগ্রগতি বিবেচনায় নিতে হবে। আর রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ক্ষেত্রে পৃথক নির্দেশিকা অনুসরণ করতে হবে বলেও সার্কুলারে বলা হয়েছিলো।

আজকের জারি করা সার্কুলারে এ ক্ষেত্রে কিছু শর্ত শিথিল করেছে কেন্দ্রীয় ব্যাংক। এর মধ্যে রয়েছে, বোনাস পেতে হলে সংশ্লিষ্ট বছরে ব্যাংকগুলো পরিচালন মুনাফা অর্জন করলেই হবে, তবে আগের বছরের তুলনায় রেগুলেটরি মূলধনে কোনো ঘাটতি থাকা যাবে না। 

এ ছাড়া নতুন করে কোনো প্রভিশন সুবিধা নেওয়ার জন্য আবেদন না করার শর্তও আরোপ করা হয়েছে।

ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ (২০২৩ পর্যন্ত সংশোধিত) এর ৪৫ ধারার ক্ষমতা বলে এ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সূত্র- বাসস। 

আরবিএস
ব্যাংক খাতের লুটপাট ও সুশাসনের অভাবে তৈরি হওয়া ক্ষতি কাটাতে সরকারের কাছে প্রতিবছর ৬০ হাজার কোটি টাকা চেয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি দেশের সব লেনদেন ‘বাংলা কিউআর’-এর আওতায় আনা সম্ভব হলে বছরে আরও...
দেশে সর্বজনীন বাংলা কিউআর কোডের মাধ্যমে লেনদেন জ্যামিতিক হারে বাড়ছে। গত ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেনের সংখ্যা সাড়ে তিন গুণ বেড়েছে, আর টাকার অংকে এ লেনদেন বৃদ্ধি পেয়েছে প্রায় পাঁচ গুণ। বর্তমানে বাংলা...
ন্যাশনাল ব্যাংক পিএলসির চার আমানতকারী যাতে তাদের সঞ্চয়ী হিসাব থেকে টাকা তুলতে পারেন, তা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দিয়েছে  হাইকোর্ট।
২০২৭ সালের হজ নিবন্ধনের টাকা জমা দেওয়ার সুবিধার্থে সংশ্লিষ্ট ব্যাংকের শাখাগুলোকে আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর