বাংলাদেশ ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে: মির্জা ফখরুল

আপডেট : ০১ মে ২০২৬, ০৬:২৭ পিএম

বাংলাদেশ একটি ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে উল্লেখ করে স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমান দেশকে ধ্বংসস্তূপ থেকে রক্ষা করেছেন। 

শুক্রবার (১ মে) বিকালে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের আয়োজনে মে দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন তারেক রহমান।

গণতান্ত্রিক সরকার গঠনের পর মে দিবস উপলক্ষে ঢাকায় বিএনপির এটিই প্রথম বড় জনসমাবেশ। তাই দুপুর গড়ানোর সাথে সাথে একের পর এক মিছিল নিয়ে নয়াপল্টনে সমাবেশস্থলে জড়ো হন দলটির নেতাকর্মী ও সমর্থকরা। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। 

সমাবেশে অংশ নেওয়া তৃণমূলের সমর্থক ও শ্রমজীবী মানুষেরা তুলে ধরেন তাদের নানা দাবি-দাওয়া।

মির্জা ফখরুল বিগত আন্দোলনে নিহত শ্রমিকদের স্মরণ করে বলেন, জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি প্রাণ হারিয়েছেন শ্রমিকরা। মহান মে দিবসে তাই ত্যাগী এই শ্রমিকদের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। 

তিনি আরও বলেন, শ্রমিকদের সন্তানদের লেখাপড়া নিশ্চিত করা ও চা শ্রমিকদের জীবনযাত্রার উন্নয়ন করতে হবে।

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান মানুষের হৃদয় অর্জন করে একের পর এক সাফল্য অর্জন করেছেন উল্লেখ করে এলজিআরডিমন্ত্রী বলেন, ‘আই হ্যাভ এ প্ল্যান’ কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রী রাষ্ট্র কাঠামো গড়ে তুলছেন। 

তিনি শুধু প্রধানমন্ত্রী নন, মেহনতি মানুষের প্রতীক। তিনি দেশকে ধ্বংসস্তূপ থেকে রক্ষা করেছেন। ব্যাংক ও অর্থনীতি ধ্বংস হয়েছিল। তা পুনর্গঠন করেছেন, যোগ করেন মির্জা ফখরুল। 

মে দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশের মঞ্চে আরও উপস্থিত আছেন, দলের স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনসহ শ্রমিক দলের নেতৃবৃন্দ।

আরবিএস
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। 
বিএনপিকে এমন একটি গণতান্ত্রিক দলে পরিণত করতে চান, যা ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবে—এমন আশাবাদ ব্যক্ত করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে...
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে দলের সদ্য পদত্যাগী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া হয়েছে। ড. আবদুল মঈন খানের প্রস্তাবে এবং গয়েশ্বর...
রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রার্থী হিসেবে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি দলের মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম সমন্বয় করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে এক হাজার ৫৮৫...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে পাঁচ টাকা বাড়িয়ে ২০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে খোলা সয়াবিন তেল ও পামওয়েলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর