বগুড়ায় হচ্ছে আন্তর্জাতিক বিমানবন্দর ও অত্যাধুনিক বিমানঘাঁটি

আপডেট : ০৭ মে ২০২৬, ০৪:৪৮ পিএম

উত্তরাঞ্চলের যোগাযোগ, বাণিজ্য ও এভিয়েশন খাতে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে বগুড়ায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর, আধুনিক বিমানঘাঁটি, পাইলট ট্রেনিং সেন্টার ও কার্গো ফ্যাসিলিটি স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এই বৃহৎ প্রকল্পের প্রাথমিক পরিদর্শন ও পরিকল্পনা বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) সকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ বিমান বাহিনী এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বিমানবাহিনীর বিশেষ হেলিকপ্টারে বগুড়া বিমানবন্দরে পৌঁছান। প্রতিনিধিদলে নেতৃত্ব দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা।

পরিদর্শন শেষে ব্রিফিংয়ে জানানো হয়, বগুড়ায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর নির্মাণের পাশাপাশি ১০ হাজার ৫০০ ফুট দীর্ঘ রানওয়ে নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর ফলে দেশি ও আন্তর্জাতিক বড়ো উড়োজাহাজ এখানে সহজেই অবতরণ করতে পারবে। এর পাশাপাশি উত্তরাঞ্চলের কৃষিপণ্য ও শিল্পপণ্য রপ্তানি বাড়াতে এখানে আধুনিক কার্গো সুবিধা রাখা হচ্ছে।

পরিদর্শনকালে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেন, উত্তরাঞ্চলে একটি অত্যাধুনিক বিমানঘাঁটি নির্মাণ করা হবে, এটি আমার প্রতিজ্ঞা। প্রধানমন্ত্রী ইতিমধেই এর প্রাথমিক অনুমোদন দিয়েছেন। 

তিনি আরও জানান, সেখানে আধুনিক প্রশিক্ষণ ও অপারেশনাল সুবিধাসহ বিমানবাহিনীর একটি পূর্ণাঙ্গ ঘাঁটি গড়ে তোলা হবে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সরকারি ও বেসরকারি উদ্যোগে এখানে আন্তর্জাতিক মানের ফ্লাইং একাডেমি ও ট্রেনিং সেন্টার স্থাপন করা হবে, যেখানে পাইলট প্রশিক্ষণের সুযোগ থাকবে।

মন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় উত্তরাঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগিয়ে বগুড়াকে দেশের অন্যতম এভিয়েশন হাবে রূপান্তর করা হবে। আমাদের এই বৃহৎ পরিকল্পনার যাত্রা বগুড়া দিয়েই শুরু হচ্ছে।

এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, গত ২০ এপ্রিল আলতাফুন্নেছা খেলার মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী বগুড়াকে উত্তরাঞ্চলের অর্থনৈতিক ও যোগাযোগের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক বিমানবন্দর, কার্গো সুবিধা ও শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হলে এ অঞ্চলের বিনিয়োগ ও কর্মসংস্থানে ব্যাপক পরিবর্তন আসবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই প্রকল্পগুলো বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলে শিল্পায়ন, পর্যটন ও বৈদেশিক বাণিজ্যে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে, যা দেশের সামগ্রিক অর্থনৈতিক গুরুত্ব বহুগুণ বাড়িয়ে দেবে।

একাত্তর/এসি
বগুড়ার মোকামতলায় দেশবিরোধী ষড়যন্ত্র, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিশাল মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বগুড়ার শাজাহানপুরে মাইক্রোবাস ও ভুট্টাবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।
বগুড়ায় আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় নারীসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে প্রথম ঘটনায় অজ্ঞাতনামা বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হন। অন্যদিকে, স্বজনের মরদেহ নিয়ে বাড়ি...
বগুড়ায় বর্জ্যের ভাগাড়ে মিলেছে বস্তাভর্তি জাল টাকা। বস্তায় টাকা দেখে আসল ভেবে তা কুড়িয়ে নিয়ে যান স্থানীয়দের অনেকে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর