ঈদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট নিরসনে সমন্বিতভাবে কাজ করবে প্রশাসন

আপডেট : ১৫ মে ২০২৬, ০৭:০৮ পিএম

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যমুনা সেতু-ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট নিরসনে প্রশাসন ও স্বেচ্ছাসেবক দল সমন্বিতভাবে কাজ করবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতানা সালাউদ্দিন টুকু।

শুক্রবার (১৫ মে) দুপুরে টাঙ্গাইল শিশু একাডেমি মিলনায়তনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসবের অনুষ্ঠানে যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। খবর বাসসের। 

প্রতিমন্ত্রী বলেন, ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের দুর্ভোগ কমাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্বেচ্ছাসেবকদের নিয়ে যানজটমুক্ত মহাসড়ক নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করা হবে। এছাড়া কোরবানির পশুর হাট বসানো নিয়েও প্রশাসন প্রয়োজনীয় নির্দেশনা দেবে।

তিনি বলেন, যমুনা সেতু-ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক উত্তরবঙ্গগামী যাত্রীদের অন্যতম প্রধান পথ হওয়ায় ঈদের সময় প্রতি বছর অতিরিক্ত যানবাহনের চাপ সৃষ্টি হয়। এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিশেষ করে এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত ১৩ কিলোমিটার এলাকায় বিশেষ নজরদারি রাখা হবে।

এ সময় জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক আজিম উদ্দিন বিপ্লবসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

আরবিএস
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে চাঁদপুর, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, পটুয়াখালী, শরীয়তপুর, নারায়ণগঞ্জ ও সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন জেলার কয়েক শ গ্রামে বুধবার (২৭ মে) পবিত্র ঈদুল আজহা...
পবিত্র ঈদুল আজহার আর মাত্র দুই দিন বাকি। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২ জেলার মানুষ এখন আপন নীড়ে ফিরছেন। ঈদকে কেন্দ্র করে যমুনা সেতু ও সংযোগ মহাসড়কে যানবাহনের...
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতীর সরাতৈল এলাকায় রড বোঝাই ট্রাক উল্টে খাদে পড়ে ১৫ জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন।
ঈদের দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে নাড়ির টানে ঘরমুখো হচ্ছে মানুষ। ফলে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে।
ইউরোপসেরা স্পেন বনাম লাতিন আমেরিকার সম্রাট আর্জেন্টিনার মধ্যকার ২০২৬ বিশ্বকাপ ফাইনালের সেই মাহেন্দ্রক্ষণ অবশেষে হাজির! নিউইয়র্ক/নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রেফারি বাঁশি বাজানোর সাথে সাথেই...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর