নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক দলগুলোকে সহযোগিতার আহ্বান সিইসির

আপডেট : ১৮ মে ২০২৬, ০৫:১৪ পিএম

দেশে শুধু একটি নয়, ধারাবাহিকভাবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের সংস্কৃতি গড়ে তুলতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা ও সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে রক্তপাতহীন ও অংশগ্রহণমূলক করতে রাজনৈতিক দলগুলোকেই আগে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে।

সোমবার (১৮ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের (ইটিআই) সম্মেলন কক্ষে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন এন্ড ডেমোক্রেসির (আরএফইডি) নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সিইসি জানান, দ্বাদশ জাতীয় নির্বাচনের মূল্যায়ন জনগণ, গণমাধ্যম ও আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপর ছেড়ে দিতে চান তিনি। 

তিনি বলেন, নির্বাচন নিয়ে একপাক্ষিক প্রশংসা কিংবা সমালোচনা নয়, বরং সব দৃষ্টিভঙ্গিকে গুরুত্ব দেওয়ার মধ্যেই গণতন্ত্রের সৌন্দর্য নিহিত।

এ এম এম নাসির উদ্দিন আরও বলেন, নির্বাচন কমিশন দায়িত্ব পালনের সময় কোনো রাজনৈতিক পক্ষপাতিত্ব করেনি। আইন, বিবেক ও জবাবদিহিতার জায়গা থেকেই কমিশন কাজ করেছে। 

তিনি বলেন, আমাদের নিয়ত ছিল একটি ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন আয়োজন করা এবং সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা।

সিইসি বলেন, আগের অন্তর্বর্তী সরকার নির্বাচন কমিশনকে পূর্ণ স্বাধীনতা ও সহযোগিতা দিয়েছে। 

তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকে কোনো ধরনের হস্তক্ষেপ করা হয়নি। বরং সরকার প্রধান নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করার নির্দেশ দিয়েছিলেন।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, দলীয় প্রতীক ছাড়া নির্বাচন হলেও, বিভিন্ন রাজনৈতিক দল ইতোমধ্যেই প্রার্থী মনোনয়নের ঘোষণা দিচ্ছে, যা নতুন করে উদ্বেগ তৈরি করছে। 

অতীতের অভিজ্ঞতার কথা তুলে ধরে সিইসি বলেন, স্থানীয় সরকার নির্বাচনগুলোতে প্রায়ই সহিংসতা ও প্রাণহানির ঘটনা ঘটে। তাই রাজনৈতিক দলগুলোর নিজেদের মধ্যে বসে সমঝোতায় পৌঁছানো উচিত।

সিইসি আরও বলেন, একটি নির্বাচন ভালো হলেই হবে না, আমরা দেশে ভালো নির্বাচনের একটি স্থায়ী সংস্কৃতি চালু করতে চাই। 

এজন্য রাজনৈতিক দল, ভোটার, সাংবাদিক ও সংশ্লিষ্ট সবার প্রশিক্ষণ ও সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বক্তব্যে আরএফইডি’র ভূমিকাও তুলে ধরেন প্রধান নির্বাচন কমিশনার। 

এ এম এম নাসির উদ্দিন বলেন, আরএফইডি শুধু নির্বাচন কমিশনের কার্যক্রম প্রচারে নয়, ছোট-বড় সব রাজনৈতিক দলের বক্তব্যও জনগণের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। 

বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত পরামর্শ ও বিশ্লেষণ থেকেও নির্বাচন কমিশন উপকৃত হয়েছে বলে জানান তিনি।

এ সময় তিনি আরও বলেন, মাঠ পর্যায়ে প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তারাই অধিকাংশ সিদ্ধান্ত নেন। কোথাও ত্রুটি থাকলে তা রাজনৈতিক দল ও স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা করা হবে।

সিইসি জানান, স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি ও পরিচালনা বিধিমালা সংশোধনের কাজ চলছে। এসব প্রস্তুতি শেষ করে সরকারের সঙ্গে আলোচনা করেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

এ এম এম নাসির উদ্দিন আরও বলেন, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া কোনো ভালো নির্বাচন আয়োজন করা সম্ভব নয়। আমরা আন্তরিকতার ঘাটতি রাখব না, তবে সবার সম্মিলিত সহযোগিতাই হবে সফল নির্বাচনের মূল চাবিকাঠি।

আরএফইডি’র সভাপতি কাজী এমাদ উদ্দিন জেবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু, বাংলাদেশ জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ, এনসিপি’র মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হেলাল হাফিজ, ডিইউজে’র সভাপতি শহিদুল ইসলাম ও ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার-এর সভাপতি ফাহিম আহমেদ।

আরবিএস
আগামী বছরের মে মাসের মধ্যে দেশের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শেষ করার লক্ষ্য নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। মোট পাঁচ ধাপে আগামী ২৭ মে ২০২৭ সালের মধ্যে সব ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ সম্পন্ন...
আগামী সোমবার (১২ অক্টোবর) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের বহুল প্রতীক্ষিত রোডম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। ওই দিন কমিশন বৈঠকে চূড়ান্ত করে রোডম্যাপ ঘোষণা করা হবে।
নির্বাচনে নারীদের অংশগ্রহণ কেবল সংখ্যায় নয়, বরং কার্যকর করা জরুরি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেন, দেশের মানুষের সংস্কৃতি ও বিশ্বাসের কথা বিবেচনায়...
স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত তারিখ এবং নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে কি না—এ বিষয়ে পরিস্থিতি স্পষ্ট করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন জানিয়েছে, স্থানীয় নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর