হরমুজ ঘিরে নতুন পদক্ষেপ ইরানের, উত্তেজনা বাড়ছে আমিরাতের সঙ্গে

আপডেট : ২২ মে ২০২৬, ০৩:৪৯ পিএম

হরমুজ প্রণালী তদারকির জন্য ‘পার্সিয়ান গালফ স্ট্রেট অথরিটি’ বা পারস্য উপসাগর প্রণালী কর্তৃপক্ষ গঠন করেছে ইরান। সংস্থাটি জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দরের দক্ষিণের জলসীমা পর্যন্ত এলাকা তাদের নিয়ন্ত্রণে থাকবে।

তেহরানভিত্তিক গণমাধ্যম পার্সটুডে শুক্রবার (২২ মে) এক প্রতিবেদনে জানিয়েছে, ফুজাইরাহ বন্দর ওমান উপসাগরের তীরে অবস্থিত। হরমুজ প্রণালীর বাধা এড়ানোর জন্য আমিরাত এই বন্দর থেকে তেল রপ্তানি করে। তারা এই অঞ্চলে একটি পাইপলাইন নির্মাণেরও ঘোষণা দিয়েছে। 

এক্সে দেওয়া পোস্টে পারস্য উপসাগরীয় কর্তৃপক্ষ জানায়, হরমুজ প্রণালী পরিচালনার জন্য নিজেদের নিয়ন্ত্রণাধীন আইনি এলাকা নির্ধারণ করা হয়েছে। এই এলাকাটি ইরানের কুহ-ই মুবারক থেকে আমিরাতের ফুজাইরাহর দক্ষিণ পর্যন্ত বিস্তৃত। 

এছাড়া, ইরানের কেশম দ্বীপ থেকে আমিরাতের উম্ম আল-কুওয়াইন পর্যন্ত অংশও এই এলাকার মধ্যে পড়বে।

সংস্থাটি আরও জানায়, হরমুজ অতিক্রম করার উদ্দেশে এই অঞ্চলের মধ্য দিয়ে যাতায়াতের জন্য তাদের সঙ্গে সমন্বয় ও বাধ্যতামূলক অনুমতি নিতে হবে।

যুদ্ধ শুরুর পর থেকে ইরান ও আমিরাতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক উত্তপ্ত হয়ে উঠেছে। আমিরাত এই প্রণালীর ওপর ইরানের একক নিয়ন্ত্রণের বিরোধিতা করছে। 

গত শুক্রবার আমিরাত ঘোষণা দেয়, হরমুজ প্রণালী এড়াতে তারা ফুজাইরাহ বন্দরের মধ্য দিয়ে একটি নতুন পাইপলাইন নির্মাণের কাজ করছে।

আবুধাবি মিডিয়া অফিস জানিয়েছে, ‘ওয়েস্ট-ইস্ট’ নামের পাইপলাইনটি ফুজাইরাহ দিয়ে রাষ্ট্রীয় তেল কোম্পানি ‘আডনক’-এর রপ্তানির সক্ষমতাকে দ্বিগুণ করবে। আগামী বছর থেকে এটি পুরোদমে সচলের আশা করা হচ্ছে।

আরবিএস
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
বিশ্বের অন্যতম প্রধান ও স্পর্শকাতর জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক আধিপত্য বিস্তারের চরম ও বেপরোয়া লড়াই শুরু হয়েছে। ওয়াশিংটনের অনমনীয় অর্থনৈতিক অবরোধ এবং...
পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল 'হরমুজ প্রণালী' নিয়ে যুক্তরাষ্ট্রকে চরম হুঁশিয়ারি ও খোলা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনীর কমান্ডার...
নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানীর যন্তর মন্তরে প্রবেশ ও বিক্ষোভ প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তার হওয়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে দিল্লির কুখ্যাত তিহার জেলের...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস প্রেস সচিব কেটি জ্যাকারিয়া দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় শুক্রবার তাঁর পদ থেকে অব্যাহতি পেয়েছেন। রয়টার্সের বরাতে এ তথ্য নিশ্চিত করা...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের আনুষ্ঠানিকতা শেষে শনিবার উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসবের অন্যতম তাৎপর্যপূর্ণ দিন মহাসপ্তমী। ঢাক-কাঁসরের বাদ্য, শঙ্খধ্বনি, উলুধ্বনি আর বিশুদ্ধ মন্ত্রোচ্চারণে মুখরিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর