কাজ ছাড়াই পিরোজপুরে সাড়ে তিন হাজার কোটি টাকা লোপাট!

আপডেট : ২৩ মে ২০২৬, ০৬:৪৯ পিএম

বিগত পতিত সরকারের আমলে পিরোজপুর জেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) কোনো কাজ না করেই সাড়ে তিন হাজার কোটি টাকা লোপাট হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভবিষ্যতে যেন এমন কোনো দুর্নীতি আর না ঘটে, সে জন্য দেশের সব প্রকৌশলীকে সজাগ ও সতর্ক থাকার আহবান জানিয়েছেন তিনি।

শনিবার (২৩ মে) বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পুরাতন ভুলে ভরা বাংলাদেশ আর কেউ দেখতে চায় না। ছাত্র-জনতার আকাঙ্ক্ষায় সবাই এখন একটি নতুন বাংলাদেশ গড়তে চায়। আর এই নতুন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে দেশের ইঞ্জিনিয়ারদের সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

আইইবি-এর গুরুত্ব তুলে ধরে মন্ত্রী আরও বলেন, আইইবি শুধু ইঞ্জিনিয়ারদের একটি প্রথাগত অ্যাসোসিয়েশন বা সংগঠন নয়; বরং বাংলাদেশের সার্বিক উন্নয়ন ও সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রেও এই অ্যাসোসিয়েশনের ভূমিকা অনেক বড়ো। দেশের অবকাঠামোগত ও কারিগরি উন্নয়নে প্রকৌশলীদের সততার সঙ্গে কাজ করার আহবান জানান তিনি।

একাত্তর/এসি
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 
আমি কখনো ভাবিনি যে রাষ্ট্রপতি হবো। এটা দলের এবং মহান আল্লাহর অশেষ মেহেরবানি। রাষ্ট্রপতি হলেও আমার ইচ্ছে আছে, আমি জনগণের পাশে থেকে সেবা করবো।
টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, দায়িত্বশীল ও শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  
মশা নিয়ন্ত্রণে এখন পর্যন্ত যেসব রাসায়নিক বা কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে, তা খুব একটা কার্যকর হচ্ছে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।...
বিশ্বের দুই প্রভাবশালী সামরিক পরাশক্তি অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে এক সফল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি সফর সম্পন্ন করে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি,...
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর