ট্রাফিক জরিমানার ভুয়া এসএমএসে প্রতারণা, সতর্ক করলো ডিএমপি

আপডেট : ২৫ মে ২০২৬, ০৩:৫৫ পিএম

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ট্রাফিক জরিমানার এসএমএস পাঠিয়ে প্রতারণার চেষ্টা করা হচ্ছে। এই বিষয়ে নগরবাসীকে বিভ্রান্ত বা প্রতারিত না হওয়ার জন্য জরুরি সতর্কবার্তা জারি করেছে ডিএমপি।

সোমবার (২৫ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) এন এম নাসিরুদ্দিন এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা জানান। 

বিজ্ঞপ্তি বলা হয়, এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ইদানীং ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ কর্তৃক ধার্যকৃত জরিমানা আদায়ের ব্যাপারে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নগরবাসী এসএমএস পাচ্ছেন। ডিএমপি'র ট্রাফিক বিভাগ সুস্পষ্টভাবে জানাচ্ছে যে, প্রাপ্ত এসএমএস সমূহ সম্পূর্ণ বানোয়াট ও অসত্য। ডিএমপি'র ট্রাফিক বিভাগ এআই/ভিডিও মামলাসমূহ নিম্ন প্রক্রিয়ায় নিষ্পত্তি করে থাকে:

১. ডিএমপি'র ট্রাফিক বিভাগ কর্তৃক সড়ক পরিবহন আইন ২০১৮ অমান্যকারী যানবাহনে মামলা দেওয়া হলে আপনার ঠিকানায় সংশ্লিষ্ট বিভাগের/ট্রাফিক টেকনিক্যাল ইউনিটে দায়িত্বপ্রাপ্ত অফিসারের স্বাক্ষরযুক্ত একটি পত্র প্রেরণ করা হচ্ছে।

২. কেবলমাত্র ০১৩২০-০৪২২০৭ ও ০১৩২০-০৪২২২৭ মোবাইল নাম্বার হতে প্রয়োজনে আপনার নিকট এসএমএস পাঠানো হবে।

৩. ডিএমপি'র ট্রাফিক বিভাগ কর্তৃক জরিমানাকৃত যানবাহনের ক্ষেত্রে অনলাইন ব্যাংকিং (উপায় এবং সিবিবিএল) এ পরিশোধ করা যায়।

৪. ডিএমপি'র ট্রাফিক বিভাগ কখনই আপনার নিকট কোনো পিনকোড, পাসওয়ার্ড এবং ওটিপি ইত্যাদি জানতে চাইবে না। ট্রাফিক এআই/ভিডিও মামলা সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য ডেল্টা-৩, মোবাইল নং-০১৩২০-০৪২২০৭ ও ০১৩২০-০৪২২২৭ এবং ৯৯৯ যোগাযোগ করুন।

সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য দ্বারা বিভ্রান্ত/প্রতারিত না হওয়ার জন্য নগরবাসীকে অনুরোধ করা হলো।

আরবিএস
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৮ জন গ্রেপ্তার হয়েছেন। একই সময়ে ৪৭টি মামলা দায়ের করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৩ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৫৯ টি মামলা দায়ের করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৮ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৫৫টি মামলা দায়ের করা হয়েছে।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর