চুক্তি নিয়ে ট্রাম্পের ভোলবদলে সংশয়ে ইরান

আপডেট : ২৫ মে ২০২৬, ০৬:১২ পিএম

আমেরিকা ও ইরানের মধ্যকার সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে পর্দার আড়ালে ব্যাপক দৌড়ঝাঁপ চললেও, মাঠ পর্যায়ের বাস্তব চিত্র এখনও বেশ জটিল। তেহরান ও ওয়াশিংটন বেশ কিছু বিষয়ে ঐকমত্যে পৌঁছালেও তার মানে এই নয় যে, তারা খুব দ্রুত কোনো চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে বলে সোজা জানিয়ে দিয়েছে ইরান। উল্টো, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আকস্মিক ভোলবদল এবং অবস্থান পরিবর্তন এই আলোচনাকে আরও সংকটে ফেলেছে বলে দাবি করেছেন বিশ্লেষকরা।

সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক বিবৃতিতে জানান, একটি সম্ভাব্য সমঝোতা স্মারকের অংশ হিসেবে বেশ কয়েকটি বিষয়ে তেহরান ও ওয়াশিংটন চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পেরেছে। তবে তিনি স্পষ্ট করে হুঁশিয়ারি দিয়ে বলেন, এটিকে কোনোভাবেই এমন ভাবা ঠিক হবে না যে ইরান আমেরিকার সাথে চুক্তি স্বাক্ষরের খুব কাছাকাছি চলে এসেছে।

বাঘাই পুনর্ব্যক্ত করেন যে, ইরানের বর্তমান দরকষাকষি শুধু যুদ্ধ বন্ধ করার ওপরই আলোকপাত করছে, পারমাণবিক বিষয়ে নয়। একই সাথে মার্কিন কর্মকর্তাদের ঘনঘন অবস্থান পরিবর্তন যে কোনো চুক্তি গড়ার পথকে দিন দিন আরও কঠিন করে তুলছে বলেও তেহরানের গভীর উদ্বেগের কথা জানান তিনি।

এদিকে আল জাজিরা অ্যারাবিকের এক প্রতিবেদনে ইরানি বিষয়াবলী বিশেষজ্ঞ ও বিশ্লেষক হাসান আহমাদিয়ান বর্তমান পরিস্থিতির এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। তাঁর মতে, ওয়াশিংটন ও তেহরানের সাম্প্রতিক কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে সংবাদমাধ্যমে যতটুকু শোরগোল বা আলোচনা হচ্ছে, আলোচনার আসল অগ্রগতি কিন্তু ততটা হয়নি; বরং মিডিয়ার প্রচারণাই বেশি।

আহমাদিয়ান আরও খোলসা করেন যে, মধ্যস্থতাকারীদের মাধ্যমে প্রথমে যে প্রস্তাবগুলো উভয় পক্ষ মেনে নিয়েছিল, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরবর্তী সময়ে সেখান থেকে দুটি প্রধান ও গুরুত্বপূর্ণ শর্ত থেকে একতরফাভাবে পিছিয়ে গেছেন।

প্রথমটি ছিল যুদ্ধবিরতির আওতা লেবানন পর্যন্ত বিস্তৃত করা এবং দ্বিতীয়টি ছিল বিদেশে আটকে থাকা ইরানের বেশ কিছু সম্পদ বা ফান্ড অবমুক্ত করা। এই বিশ্লেষকের দাবি, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ট্রাম্পের একটি জরুরি ফোনালাপের পরই মূলত ট্রাম্প তাঁর আগের অবস্থান থেকে এভাবে ভোলবদল করেন। ফলে যুক্তরাষ্ট্রের এই দ্বিচারিতা ও ইসরাইলি চাপের মুখে এই শান্তি আলোচনা এখন এক বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়েছে।

তথ্যসূত্র: মিডল ইস্ট আই

এআরএস
দক্ষিণ ইরানের সিরিক এলাকায় একটি বিয়ে বাড়িতে মার্কিন বিমান হামলার জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতে ব্যাপক বিধ্বংসী ড্রোন ও ক্ষেপণাস্ত্র আক্রমণ চালিয়েছে ইরান।...
দক্ষিণ ইরানের সিরিক কাউন্টির কুহেস্তাক শহরে একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন সামরিক বাহিনী বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে তেহরান। বুধবার ভোরের দিকে চালানো এই বর্বর হামলায় এক শিশুসহ অন্তত...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারের গতি রোধ করে যাত্রীদের মারধর, মালামাল ছিনতাই এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
প্রধানমন্ত্রী তারেক রহমান বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে ৯২টি বা এমনকি ২০০-৩০০টি কারখানা বন্ধ হয়ে গেছে, এমন প্রতিবেদন নাকচ করেছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর