জঙ্গল সলিমপুর আর সন্ত্রাসীদের জনপদ থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ৩১ মে ২০২৬, ১২:৪৯ পিএম

যারা রাষ্ট্রের সঙ্গে চ্যালেঞ্জ করার দুঃসাহস দেখিয়েছে, জঙ্গল সলিমপুরের র‍্যাব-পুলিশের ক্যাম্প ভেঙেছে এবং জায়গা দখল করছে, তাদের চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। 

রোববার (৩১ মে) সকালে চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর ও আলীনগর এলাকা পরিদর্শনে এসে গণমাধ্যমকর্মীদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আশপাশে কিছু টিলা ও পাহাড়ে এখনো সন্ত্রাসীদের আনাগোনা আছে। তবে এটি আর বিচ্ছিন্ন সন্ত্রাসীদের জনপদ থাকবে না। যারা আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা ও সরকারি জায়গা দখলের ধৃষ্টতা দেখিয়েছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।

পরিদর্শনকালে জঙ্গল সলিমপুর আলীনগর এলাকার যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের ঘোষণা দেন মন্ত্রী। তিনি জানান, এই এলাকার সড়ক উন্নয়ন করে তা আশপাশের সীতাকুণ্ড, চট্টগ্রাম শহর, হাটহাজারী ও কক্সবাজার সড়কের সঙ্গে যুক্ত করা হবে।

এদিকে উচ্ছেদ আতঙ্ক নিয়ে স্থানীয় সাধারণ বাসিন্দাদের আশ্বস্ত করেছেন সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, স্থানীয় অধিবাসী যারা কোনো না কোনোভাবে আগে থেকে এখানে বসবাস করছেন, তাদের উচ্ছেদ করা হবে না। বিএনপি জনগণের সরকার, জনগণের পরিস্থিতি ও ভালো-মন্দ দেখভাল করা এই সরকারের কাজ।

একই সঙ্গে উচ্ছেদ নিয়ে কেউ যাতে এলাকায় কোনো ধরনের ভীতি বা গুজব ছড়াতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহবান জানান তিনি। কেউ এমন অপচেষ্টা করলে তা সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করার অনুরোধ করেন মন্ত্রী।

কারাগার স্থানান্তরের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জঙ্গল সলিমপুরের বায়েজিদ অংশে নতুন কারাগার নির্মাণের জন্য খালি জায়গা নির্ধারণ করা হয়েছে।

পরিদর্শনকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একাত্তর/এসি
চট্টগ্রাম নগরে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে ধাওয়া করার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত এক পুলিশ কনস্টেবল মারা গেছেন।
চট্টগ্রামের রাউজানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ১২ পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনা স্থান থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের...
চট্টগ্রামে নিজ বসতঘরে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, দুটি ম্যাগাজিন ও ১১ রাউন্ড গুলি-কার্তুজসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাস্কাট থেকে আসা এক যাত্রীর ব্যাগ থেকে ৫৩৪ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোহাম্মদ হাসান মুরাদ নামে এক যাত্রীকে আটক করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।  
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর