সুয়ারেজকে ছাড়াই উরুগুয়ের দল দিলেন একগুয়ে বিয়ালসি!

আপডেট : ০১ জুন ২০২৬, ০৯:৫০ এএম

ফর্ম যতই দুর্দান্ত হোক, ড্রেসিংরুমে কোচের সমালোচনা করলে যে দলে জায়গা পাওয়া যায় না, তা আরও একবার প্রমাণ করলেন উরুগুয়ের হেড কোচ মার্সেলো বিয়ালসা। উরুগুয়ের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা লুইস সুয়ারেজের বিশ্বকাপ খেলার শেষ স্বপ্নটাও গুঁড়িয়ে দিলেন এই ‘এল লোকো’ খ্যাত মাস্টারমাইন্ড। রোববার ঘোষিত উরুগুয়ের ২৬ সদস্যের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াডে ৩৯ বছর বয়সী এই কিংবদন্তি স্ট্রাইকারের কোনো জায়গা হয়নি। সুয়ারেজের পাশাপাশি ৩০ বছর বয়সী অভিজ্ঞ মিডফিল্ডার নাহিতান নানদেজকেও দলে না রেখে বুড়োদের ছেঁটে ফেলার কড়া বার্তা দিলেন মার্সেলো বিয়ালসা। 

২০২৪ সালের সেপ্টেম্বরে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন লুইস সুয়ারেজ। তবে চলতি বছরের এপ্রিলে তিনি নিজেই উরুগুয়ে দলে ফেরার দরজা উন্মুক্ত করে দিয়ে বলেছিলেন, দেশের প্রয়োজনে বিশ্বকাপের ডাক এলে তিনি কখনোই না বলবেন না।

ইন্টার মায়ামির হয়ে এই মৌসুমে যুক্তরাষ্ট্রের এমএলএসে মাত্র ৭টি ম্যাচে স্টার্ট করে ৬১৪ মিনিট খেলেই ৬টি গোল করেছেন সুয়ারেজ; মায়ামির জার্সিতে তাঁর চেয়ে বেশি গোল আছে শুধু মেসি (১২টি)। কিন্তু ক্লাবের এই রাজকীয় ফর্মও কোচের মন গলাতে পারেনি।


এর পেছনে অবশ্য ফুটবলীয় কারণের চেয়ে মাঠের বাইরের বিতর্কই বেশি কাজ করেছে বলে ধারণা করা হচ্ছে। বিয়ালসার কোচিংয়ের ধরণ নিয়ে কিছুদিন আগেই কড়া সমালোচনা করেছিলেন সুয়ারেজ, দাবি করেছিলেন বিয়ালসা উরুগুয়ের ড্রেসিংরুমকে দুভাগে বিভক্ত করে ফেলেছেন। পরে, সুয়ারেজ ক্ষমা চাইলেও বিয়ালসা যে তা ভোলেননি, স্কোয়াড ঘোষণাতেই তা স্পষ্ট।

সুয়ারেজকে বাদ দিলেও রিয়াল মাদ্রিদের মহাতারকা ফেদেরিকো ভালভার্দেকে ঘিরেই মূলত উরুগুয়ের মাঝমাঠের ছক সাজিয়েছেন বেলসা। টটেনহ্যামের রদ্রিগো বেনটানকুর, ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যানুয়েল উগার্তে এবং ব্রাগার রদ্রিগো জালাজারদের নিয়ে গড়া মাঝমাঠ দিয়ে প্রতিপক্ষকে চড়া প্রেসিংয়ে পিষে ফেলার চেনা কৌশল নিতে যাচ্ছেন তিনি।

রক্ষণভাগে থাকছেন বার্সেলোনার রোনাল্ড আরাউহো এবং আতলেতিকো মাদ্রিদের জোসে মারিয়া জিমেনেজ। আক্রমণভাগে সুয়ারেজের জায়গায় নাম্বার নাইন পজিশনের জন্য লড়াই হবে ডারউইন নুনেজ, রদ্রিগো আগুয়েরে এবং ফেদেরিকো ভিনাসের মধ্যে।


তবে মজার ব্যাপার হলো, উরুগুয়ের প্রধান ভরসা নুনেজ গত ফেব্রুয়ারি মাস থেকে তাঁর ক্লাব আল-হিলালের হয়ে কোনো ম্যাচই খেলেননি! সাবেক ব্যালন ডি'অর জয়ী করিম বেনজেমাকে দলে ভেড়ানোর পর ক্লাবটি তাদের বিদেশী খেলোয়াড়দের নিবন্ধনে কাটছাঁট করায় দলছুট হতে হয়েছিল নুনেজকে।

বিশ্বকাপের গ্রুপ ‘এইচ’-এ থাকা উরুগুয়ে আগামী ১৫ জুন মায়ামির মাটিতে সৌদি আরবের বিরুদ্ধে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ কেপ ভার্দে এবং টুর্নামেন্টের অন্যতম হট ফেভারিট স্পেন। ‘অপটা’ সুপারকম্পিউটারের ভবিষ্যৎবাণী অনুযায়ী, এই গ্রুপ থেকে উরুগুয়ের নকআউট পর্বে যাওয়ার সম্ভাবনা ৮৩.৪ শতাংশ এবং কোয়ার্টার ফাইনালে ওঠার সুযোগ ২০ শতাংশ।

তবে সুয়ারেজকে ছাড়া উরুগুয়ে তাদের ফুটবল ইতিহাসের তৃতীয় বিশ্বকাপ ট্রফিটি ঘরে তুলতে পারবে কি না, তা নিয়ে ইতিমধ্যেই দুই ভাগে বিভক্ত হয়ে গেছেন দলটির সমর্থকেরা।

এআরএস
২০৩০ সালের ফিফা বিশ্বকাপ ফাইনাল আয়োজনের দৌড়টি এখন শুধু একটি খেলার মাঠের সিদ্ধান্ত নয়, রীতিমতো এক হাই-ভোল্টেজ রাজনৈতিক ও কূটনৈতিক যুদ্ধে পরিণত হয়েছে। স্পেনের ঐতিহ্যবাহী রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো...
বিশ্বকাপজয়ের মহারথী হয়ে ২০২৬ ব্যালন ডি’অরের বিশ্বমঞ্চে স্প্যানিশ সাম্রাজ্যের পতাকা ওড়াতে প্রস্তুত মিডফিল্ডার রদ্রি। ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই ব্যক্তিগত ট্রফিটি যেন কোনো স্প্যানিয়ার্ডের হাতেই...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের তিক্ততা নাকি বিশ্বমঞ্চে মল্লযুদ্ধ, কোনটি বেশি দাগ কাটল আর্জেন্টিনার গায়ে? শিরোপা হারানোর রেশ কাটতে না কাটতেই এবার ফিফার শাস্তির খড়গ এসে পড়ল...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর